২০০ রান তাড়ায় বাবর-রিজওয়ানের বিশ্বরেকর্ড

স্পোর্টস ডেস্ক 
২৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০৭আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২, ০১:১৭

টি-টোয়েন্টিতে রান তাড়ায় আগের সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ডটা ছিল পাকিস্তানের দুই ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের। যদিও সেটি অবিচ্ছিন্ন ছিল না। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি জিততে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন দুই ওপেনার। তাদের অবিচ্ছিন্ন জুটিতে পাকিস্তান ১০ উইকেটের বড় ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়েছে। এই জয়ে ৭ ম্যাচের সিরিজে ১-১ সমতায়ও ফিরেছে স্বাগতিকরা। প্রথম ম্যাচটি জিতেছিল ইংল্যান্ড।   

রান তাড়ায় বাবর-রিজওয়ানের ওপেনিংয়ে করা আগের সর্বোচ্চ জুটিটি ছিল ১৯৭ রানের। করাচিতে সেই দুজনেই আজ অবিচ্ছিন্ন জুটিতে করলেন ২০৩* রান! বাবর আজম আবার দ্বিতীয় দ্রুততম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৮ হাজার রান স্পর্শ করেছেন। তার লেগেছে ২১৮ ইনিংস। ২১৩ ইনিংসে এই রান করে তার আগে রয়েছেন ক্রিস গেইল।   

টস জিতে ব্যাট করে ৫ উইকেটে ১৯৯ রানের বিশাল সংগ্রহ গড়েছিল ইংল্যান্ড। শেষ দিকে ভারপ্রাপ্ত অধিনায়ক মঈন আলীর ২৩ বলে করা ৫৫ রানের অপরাজিত ও টর্নেডো ইনিংস বড় সংগ্রহ গড়ে দিয়েছে। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৪ ছয়।

মঈনের শেষের ঝড়ের আগে বেন ডাকেটের ২২ বলে ৪৩, হ্যারি ব্রুকের ১৯ বলে ৩১ রানও স্কোরবোর্ড সমৃদ্ধ করতে কার্যকরী ভূমিকা রাখে। আগের ইনিংসের হাফসেঞ্চুরিয়ান অ্যালেক্স হেলস অবশ্য আজ ২১ বলে ২৬ রানের বেশি করতে পারেননি। ওপেনার ফিল সল্টও ২৭ বলে করেছেন ৩০ রান।

কিন্তু জবাবে পাকিস্তানের দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানই ম্যাচটা বের করে নেন কোনও উইকেট না হারিয়ে। অবশ্য ২৩ রানে রিজওয়ানের ক্যাচ ফেলে দেন হেলস। এই ক্যাচ ড্রপ ইংলিশদের জন্য অভিশাপ হয়ে আসে। সেই রিজওয়ান ৩ বল বাকি থাকতে অপরাজিত ৮৮ রানের ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে অবদান রেখেছেন। তার ৫১ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৪টি ছয়। অধিনায়ক বাবর আজমতো আরও বিধ্বংসী ভূমিকায় ব্যাট করেছেন। দ্বিতীয় সেঞ্চুরি তুলে ৬৬ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১১০ রানে অপরাজিত ছিলেন। ম্যাচসেরাও তিনি।

/এফআইআর/     
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম