টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সিপিএলে সাকিব ঝলক

স্পোর্টস ডেস্ক
২৬ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৮আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২২, ১৩:০৫

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সাকিবের শুরুটা ছিল নিষ্প্রভ। প্রথম দুই ম্যাচে গোল্ডেন ডাক! বল হাতে ধারাবাহিকতা ছিল যদিও। তার পর থেকে যেন সমালোচকদের কড়া জবাব দিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে টানা দুই ম্যাচে আলো ছড়ালেন অলরাউন্ড নৈপুণ্যে। দলকে ৫ উইকেটে জেতাতে হাফসেঞ্চুরির পাশাপাশি একটি উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন।

অথচ এশিয়া কাপে সেভাবে কার্যকরী কিছুই করতে পারেননি। তাই ত্রিদেশীয় সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে যাওয়ার আগে তার এমন ফর্ম বাংলাদেশের জন্য দারুণ খবর। সর্বশেষ ম্যাচেও ২৫ বলে ৩৫ রানের পাশাপাশি ২০ রানে নিয়েছেন ৩টি উইকেট।

টস জিতে শুরুতে ফিল্ডিং করেছে অ্যামাজন। বারবাডোজ রয়্যালসকে ১২৫ রানে অলআউট করে দিতে ২.৩ ওভারে ১২ রানে সাকিব নিয়েছেন একটি উইকেট। ১৪ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নেন রোমারিও শেফার্ড। দুটি করে শিকার করেছেন কিমো পল ও ওডিন স্মিথ।

জবাবে ১৮ রানে দুই উইকেট হারায় অ্যামাজন। তার পর জয়ের মঞ্চ গড়তে ৩০ বলে ৫৩ রানের অসাধারণ একটি ইনিংস উপহার দিয়েছেন সাকিব। তার ৫টি চার ও ৩ ছক্কায় সাজানো ইনিংসটি শেষ হয়েছে দলীয় ৯৭ রানে। এ সময় সাকিবকে যোগ্য সঙ্গ দেন গুরবাজ। আফগান ব্যাটার জয়ের কাছে পৌঁছে ২৫ বলে ২২ রানে ফিরলেও ১৪.৩ ওভারে কিমো পল ১২ রানে অপরাজিত থেকে নিশ্চিত করেন জয়।

বারবাডোজের হয়ে ২২ রানে দুটি উইকেট নিয়েছেন ওবেড ম্যাককয়।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী