বিশ্বকাপে যেতে না পারলেও নেশনস লিগের সেমিফাইনালে ইতালি

স্পোর্টস ডেস্ক
২৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৪আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১২:৪৪

ইউরো জিতেও বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি ইতালি। আজ্জুরিরা এবার চমক দেখালো উয়েফা নেশনস লিগে। হাঙ্গেরিকে ২-০ গোলে হারিয়ে নিশ্চিত করেছে সেমিফাইনাল।

অথচ পুরো টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে খেলেছে হাঙ্গেরি। শেষ চারে যেতে লিগ ‘এ’ এর গ্রুপ তিনের খেলায় ইতালির সঙ্গে ড্র করলেই হতো। কিন্তু মোক্ষম ম্যাচেই পরাজয় দেখলো তারা।

২৭ মিনিটে ইতালির গোলটির জন্য দায় তাদেরই। হাঙ্গেরির ডিফেন্সের ভুলে রিবাউন্ড করা বল থেকে জাল কাঁপান রাসপাদরি। তার পর তো সমতা ফেরানোর সুবর্ণ সুযোগও হাঙ্গেরি হাতছাড়া করেছে। পরে ৫২ মিনিটে ইতালির জয়ের ব্যবধান বাড়ান মিডফিল্ডার দিমারকো।

অপর দিকে গ্রুপের অন্য ম্যাচে রোমাঞ্চের জন্ম দিয়েছিল ইংল্যান্ড-জার্মানি। ইংলিশরা দুই গোলে পিছিয়ে থাকার পরেও ম্যাচটা শেষ পর্যন্ত ৩-৩ ড্রয়ে শেষ হয়েছে। 

নাটকীয়তায় ভরপুর ম্যাচটা দেখে মনে হচ্ছিল জার্মানিই বোধহয় জিতবে। দ্বিতীয়ার্ধে ৫২ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন গুন্দোগান। ৬৭ মিনিটে ব্যবধান বাড়িয়ে দেন হাভের্তজ। অবশ্য গ্যারি ম্যাগুইরের দুটি বাজে ভুলেই ম্যাচটা জার্মানির নিয়ন্ত্রণে চলে গেছে। এর পর ১২ মিনিটে ম্যাচের দৃশ্যপট পুরোপুরি বদলে ফেলে ইংলিশ দল। তিন গোল করে স্কোর লাইন ৩-২ করে ফেলে তারা। ৭১ মিনিটে গোল উৎসবের শুরুটা করেন লুক শ’। ৭৫ মিনিটে সমতা ফেরান ম্যাসন মাউন্ট ও ৮৩ মিনিটে পেনাল্টি থেকে তৃতীয় গোলটি করেন হ্যারি কেইন।

ইংল্যান্ডের জয়টা যখন সম্ভাব্য ফল মনে হচ্ছিল তখন আবার দৃশ্যপটে হাভের্তজ। গোল করে ৮৭ মিনিটে নিশ্চিত করেন জার্মানির ড্র।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে