নিউজিল্যান্ড ম্যাচেও বাংলাদেশের ‘পরীক্ষা-নিরীক্ষা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২২, ২৩:২১আপডেট : ১১ অক্টোবর ২০২২, ২৩:২১

ত্রিদেশীয় সিরিজের দুই ম্যাচ খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ দল। বুধবার ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ম্যাচে মাঠে নামবে সাকিব আল হাসানরা। সিরিজে টিকে থাকতে হলে জয়ের বিকল্প নেই। যদিও বিশ্বকাপের আগে এই সিরিজকে ‘পরীক্ষা-নিরীক্ষার মঞ্চ’ হিসেবেই দেখতে চাইছেন টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম। ম্যাচের ফলাফল নিয়ে দুচিন্তা নেই বলেই জানিয়েছেন ভারতীয় এই কোচ। কিউইদের বিপক্ষে ম্যাচটি শুরু বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।

নিউজিল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে হেরেছে বাংলাদেশ। ফিরতি ম্যাচেও অবশ্য জয়-পরাজয় নিয়ে ভাবছে না টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের আগে সবাইকেই ঝালিয়ে নেওয়ার লক্ষ্য। ‘মেকশিফট’ ওপেনার হিসেবে সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজকে বেশ কিছু ম্যাচ চেষ্টা করা হয়েছিল। কিন্তু তারা সফল না হওয়াতে সেখান থেকে সরে আসছে টিম ম্যানেজমেন্ট। নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ম্যাচে সাব্বিরকে বসিয়ে মিরাজের সঙ্গী করা হয় নাজমুল হোসেন শান্তকে। কিউইদের বিপক্ষে মিরাজকে বসিয়ে সৌম্য সরকারকে দিয়ে ওপেন করানো হতে পারে। শান্ত-সৌম্যর ওপেনিং করার সম্ভাবনাই বেশি। এর বাইরে আরও দুই-একটি পরিবর্তন আসতে পারে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে শ্রীরাম এমন কিছুর আভাসই দিয়েছেন, ‘আমি চাই ধৈর্য ধরে রাখতে। মৌলিক একটা স্কোয়াড আমরা পেয়ে গেছি, যারা ভবিষ্যতে ভালো করবে। বিশ্বকাপের অপেক্ষাতেও আছি। সবকিছুর উত্তর পাবো আমরা, দল ঠিকঠাক করে ফেলবো। যে ব্র্যান্ডের ক্রিকেট খেলবো, নিশ্চিতভাবেই বাংলাদেশকে আমরা গর্ব উপহার দেবো।’

শ্রীরাম আরও বলেছেন, ‘আমরা পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যেতে চাই। প্রতিদিনই আমরা ছেলেদের বিভিন্ন ভূমিকা ও চ্যালেঞ্জ দিচ্ছি। ওদেরকে নিয়েও আমাদের জানার প্রক্রিয়া চলমান।’

যদিও নিউজিল্যান্ডের সঙ্গে শক্তিমত্তায় বেশ পিছিয়ে বাংলাদেশ। কিউই কন্ডিশনে এখন পর্যন্ত জিততে পারেনি বাংলাদেশ। সর্বশেষ ম্যাচেও পাত্তা পায়নি সাকিবের দল, হেরেছে ৮ উইকেটে। নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় মাত্র তিনটিতে। সবকটি গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মিরপুরের স্লো উইকেটে। এরমধ্যে কিউই কন্ডিশনে ৮টি খেলে সবকটিতেই হার। 

বাংলাদেশ দলের অবশ্য জয় নয়, বিশ্বকাপের আগে প্রসেস ঠিক আছে কিনা সেদিকেই নজর। তাছাড়া অধিনায়ক সাকিব যেভাবে দলকে আগলে রাখছেন, সেটা দেখে দারুণ খুশি ভারতীয় কোচ। এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘দলে আবহ বজায় রাখতে দারুণ কাজ করছে সাকিব। সে ছেলেদের বাইরে নিয়ে যাচ্ছে, সবসময় কথা বলছে। আমার মনে হয়, এই দলকে সামনে এগিয়ে নেওয়ার পরিষ্কার পরিকল্পনা আছে তার।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের