ছোট্ট ফাতিমার মাঠে আসাটা সুখকর হলো না

রবিউল ইসলাম, সিলেট থেকে
১৩ অক্টোবর ২০২২, ২১:৫১আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ২১:৫১

পুরো টুর্নামেন্টে আজকেই (বৃহস্পতিবার) মেয়েকে নিয়ে মাঠে এসেছিলেন বিসমাহ মারুফ। কিন্তু উপলক্ষটা সুখকর হলো না। পাকিস্তানকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। শেষ ওভারের শ্বাসরুদ্ধকর ম্যাচে পাকিস্তান হেরে গেছে।

সেমিফাইনালের আগ পর্যন্ত ফাতিমা হোটেলেই নানির সঙ্গে সময় কাটিয়েছে। বাংলা ট্রিবিউনকে এক সাক্ষাৎকারে বিসমাহ মারুফ জানিয়েছিলেন, সেমিফাইনালে উঠলে মেয়েকে নিয়ে মাঠে আসবেন। সে অনুযায়ী শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালে ফাতিমাকে জার্সি পরিয়ে মাঠে নিয়ে আসেন মা বিসমাহ। ম্যাচ হারলেও পরে সতীর্থদের নিয়ে মেয়ের সঙ্গে ছবিও তুলেছেন তিনি। ছবি তোলার সময় হাসিমুখ দেখা গেলেও ভেতরটা যে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, সেটা বোঝাই যাচ্ছিল।  
মাঠ থেকে বের হয়ে সন্ধ্যা ছয়টায় ফাতিমা নানির সঙ্গে প্রাইভেটকারে হোটেলের উদ্দেশে বের হয়ে গেছে। যাওয়ার আগে ফাতিমা অনেকের সঙ্গে ছবিও তুলেছে। ফাতিমার মাঠে আসা উপলক্ষে আজকের দিনটি বিসমাহর জন্য অন্যরকম হতে পারতো। কিন্তু শ্রীলঙ্কার দারুণ ক্রিকেটশৈলীর কাছে হারতে হয়েছে পাকিস্তানকে।
ফাইনালে যেতে পাকিস্তানকে করতে হতো ১২৩ রান। দলটি ১২১ রানেই থেমে গেছে। যার ফলে ১ রানের হারে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছে বিসমাহর দলকে। ম্যাচশেষে পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে আবেগী হয়ে ওঠে পাকিস্তান অধিনায়কের কণ্ঠ, ‘এটা অনেক ভালো একটি ম্যাচ ছিল। সবাই উপভোগ করেছেন। উইকেটও ভালো ছিল। মাঝে খেলা আমাদের নিয়ন্ত্রণে ছিল। শেষে ভালো খেলতে পারিনি। তাদের বোলাররা ভালো বোলিং করেছেন। টুর্নামেন্টে সবাই দারুণ পারফর্ম করেছেন। থাইল্যান্ডের বিপক্ষে হারের পর আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তার জন্য গর্বিত।’
অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হেরে পাকিস্তানের ড্রেসিংরুমে হতাশা ছড়িয়ে পড়লো। দলটির অলরাউন্ডার আলিয়া রিয়াজ জানালেন সেই কথাই। সংবাদ সম্মেলনে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। অনেক কষ্টে কান্না থামিয়ে বললেন, ‘সত্যিই আমাদের জন্য হতাশাজনক। বোলিংয়ে শেষ ওভারটি ভালো করিনি। আর ব্যাটিংয়ের ক্ষেত্রেও শেষ ওভার ভালো হয়নি। শ্রীলঙ্কা খুব ভালো বোলিং করেছে।’
থাইল্যান্ডের বিপক্ষে হেরে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। এরপর শক্তিশালী ভারতকে গ্রুপ পর্বে হারিয়েছে বিসমাহ মারুফের দল। নিজেদের জার্নি নিয়ে আলিয়া বলেছেন, ‘পুরো টুর্নামেন্টে ভালো খেলেছি। থাইল্যান্ডের বিপক্ষে হারের পর খুব ভালোভাবেই ঘুরে দাঁড়াতে পেরেছিলাম। মানসিকভাবে বেশ উঁচুতে ছিলাম। সমর্থনও পক্ষে ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত হতাশা উপহার দিয়েছি। আমাদের জন্য এটা সত্যিই খুব খারাপ অনুভূতি।’

/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম