নির্বাচকদের সমালোচনা করে নিষিদ্ধ মেহেদী রানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২২, ১৯:১৮আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৯:২৬

উদীয়মান পেসার হিসেবে নজর কেড়েছিলেন মেহেদী হাসান রানা। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচকদের নিয়ে সমালোচনা করায় শাস্তি পেতে হচ্ছে তাকে। আগামী এক মাস সব ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে এই পেসারকে নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিষেধাজ্ঞার ফলে চলমান জাতীয় ক্রিকেট লিগ খেলতে পারবেন না এই পেসার।

আজ (মঙ্গলবার) বিকালে বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এক মাসের শাস্তির ঘোষণা আসে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলের নির্বাচক প্যানেলের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করায় মেহেদী রানাকে এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এরপর তিনি বিসিবি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন এবং নিজের দোষ স্বীকার করে নেন।’ 

গত ১১ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মেহেদী রানা দাবি করেন, বিপিএল এবং ঘরোয়া লিগে ধারাবাহিক পারফর্ম করার পরও জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না তিনি। এমনকি ‘এ’ দলে সুযোগ দেওয়ার কথা বলেও নির্বাচকরা তাকে সুযোগ দিচ্ছেন না। রানা এক নির্বাচকের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করে অভিযোগ করেন। রানা লিখেছিলেন, ওই নির্বাচক তাকে ‘এ’ দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা বলে পরবর্তী সময়ে তাকে এড়িয়ে গেছেন। পরবর্তীতে তাকে বারবার কল দেওয়া হলেও ফোন রিসিভ করেননি ওই নির্বাচক।

যদিও পোস্ট করার কিছুক্ষণের মধ্যে মেহেদী রান সেটি সরিয়ে নেন। নিজে আরও একটি পোস্ট দিয়ে দাবি করেন, পোস্টটি তার নিজের করা নয়। কিন্তু তার আগেই মেহেদী রানার করা পোস্টটি বিসিবি ও গণমাধ্যমের নজরে চলে আসে। বিষয়টি নিয়ে বিসিবি তাকে জিজ্ঞাসাবাদও করেছে। সেখানে নিজের অপরাধ স্বীকার করে নেন এই পেসার।

/আরআই/কেআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী