মুশফিকের সেঞ্চুরি, ব্যর্থ তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০২২, ১৯:৫৩আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ১৯:৫৩

সতীর্থরা অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নামার অপেক্ষায়, এদিকে মুশফিকুর রহিম রাজশাহীর হয়ে মাতাচ্ছেন জাতীয় ক্রিকেট লিগ। ঘরোয়া ক্রিকেটের এই প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ড থেকে খেলা শুরু করেছেন মুশফিক। প্রথম ম্যাচে খেলতে নেমেই করেছেন বাজিমাত। যে ডিউক বলে ব্যাটারদের নাভিশ্বাস উঠেছে, সেই বলেই সেঞ্চুরি করে অপরাজিত থেকে দিন শেষ করেছেন অভিজ্ঞ ব্যাটার। মুশফিক সেঞ্চুরি পেলেও চট্টগ্রামের হয়ে খেলা তামিম ইকবাল দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে নাহিম রানা ও ফরহাদ রেজার বোলিং তোপে পড়ে ১৩৪ রানে অলআউট হয় ঢাকা মেট্রো। কোনও ব্যাটারই বড় রান করতে পারেননি। পেসার আবু হায়দার রনির ব্যাট থেকে আসে ৪৭ রানের ইনিংস।

ঢাকা মেট্রোকে অল্প রানে বেঁধে ফেলে পুরো দিনে দারুণ ব্যাটিং করেছে রাজশাহী। টপ অর্ডার বড় সংগ্রহ না পেলেও মুশফিক ছিলেন অসাধারণ। তার অনবদ্য ১০৮ রানের ওপর দাঁড়িয়ে দ্বিতীয় দিন শেষে রাজশাহী ৬ উইকেট হারিয়ে ৩৩৩ রান করেছে। ২৪২ বলে ১০৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন মুশফিক। জুনায়েদ সিদ্দিকী ৫৩ ও প্রীতম কুমারের ব্যাট থেকে আসে ৫১ রানের ইনিংস। বুধবার ১৯৯ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে রাজশাহী।

এদিকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম ও রংপুরে বিভাগের ম্যাচ। মুশফিকের মতো তামিমও দ্বিতীয় রাউন্ড থেকে খেলা শুরু করেছেন। টেস্টের মতো চট্টগ্রামের হয়েও ইনিংস শুরু করেন তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। কিন্তু দুই ইনিংসেই চট্টগ্রামেই দুই ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি। প্রথম ইনিংসে তামিমের ব্যাট থেকে আসে ১৯, দ্বিতীয় ইনিংসে ২১। অন্যদিকে প্রথ ইনিংসে জয় খেলেন ১১, দ্বিতীয় ইনিংসে করেন ৭। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে জাতীয় দলের দুই ওপেনারের নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ এই জাতীয় লিগ। কিন্তু এই রাউন্ডে দুই ব্যাটারই হয়েছেন ব্যর্থ।

প্রথম ইনিংসে ১২৬ রানে অলআউট হওয়া চট্টগ্রাম দ্বিতীয় ইনিংসেও সুবিধা করতে পারছে না। টপ অর্ডারের কেউ রান না পাওয়াতে দিন শেষে ৬ উইকেট হারিয়ে ১২৬ রান করতে পেরেছে তারা। ইরফান শুক্কুর ৪৮ বলে ৫০ রান নিয়ে টিকে আছেন। নিজেদের প্রথম ইনিংসে রংপুর ২২২ রান করেছিল। দিনশেষে ৩০ রানে এগিয়ে আছে চট্টগ্রাম। ম্যাচের দুই দিন শেষ হতেই জয়ের সুবাস পাচ্ছে নাসির-আকবরদের রংপুর।

/আরআই/কেআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের