বাংলাদেশের বিপক্ষে ভারত কার্তিককে পাবে তো?

স্পোর্টস ডেস্ক
৩১ অক্টোবর ২০২২, ১৫:১৭আপডেট : ৩১ অক্টোবর ২০২২, ১৫:১৭

টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে পরাজয়ের পর দুশ্চিন্তায় পড়েছে ভারতীয় দল। হেরে যাওয়া ম্যাচটায় চোট পেয়েছেন দলটির সবচেয়ে বয়স্ক ও অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার দিনেশ কার্তিক। তাতে বাংলাদেশের বিপক্ষে পরবর্তী ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

ম্যাচের পর তার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছেন সতীর্থ ভুবনেশ্বর কুমার। তিনি জানান, কার্তিক পিঠে চোট পেয়েছেন, ‘তার পিঠে কিছু সমস্যা রয়েছে। এখন ফিজিও তাকে নিয়ে একটা রিপোর্ট দেবে। এর পরই পরিষ্কার কিছু বলা যাবে।’

আইপিএলে দুর্দান্ত ফর্ম অব্যাহত থাকলেও চলমান বিশ্বকাপে নিষ্প্রভ দেখা গেছে কার্তিককে। ব্যাট হাতে গতি ও বাউন্সের পাশাপাশি সুইংয়ের বিপক্ষে কার্যকরী প্রভাব রাখতে পারেননি। গতকাল ৫২ রানের অসাধারণ একটি জুটি গড়তে অবদান রাখলেও ব্যাট হাতে ১৫ বলে মাত্র ৬ রানই করতে পেরেছেন। অর্থাৎ ব্যাটিংয়ে তার সংগ্রামের চিত্র ফুটে উঠছে।

ফিল্ডিংয়ের সময় দেখা গেছে ১৫তম ওভারে ব্যথার যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন তিনি। তার পর তো দ্রুত ফিজিও মাঠে এসে সেবা দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু অবস্থা ভালো না হওয়ায় দ্রুত মাঠ ছেড়েছেন। দেখা গেছে তখনও পিঠে হাত দিয়ে রেখেছেন। বিকল্প হিসেবে ঋষভ পান্ত শেষ ৫ ওভার উইকেট সামলেছেন।

যেহেতু ভারত-বাংলাদেশ ম্যাচটা ২ নভেম্বর। কার্তিকের ফিট হতে প্রায় ৭২ ঘণ্টার মতো সময় রয়েছে। এর মধ্যে একদিন অ্যাডিলেডে সফর করার ঝক্কিও পোহাতে হবে। কার্তিক এক্ষেত্রে সুস্থ হয়ে না উঠলে পান্তকেই একাদশে দেখা যেতে পারে।

/এফআইআর/  
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের