পাকিস্তানকে বড় ধরনের হুমকি মনে করে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০৭ নভেম্বর ২০২২, ১৩:৪৫আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১৩:৪৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাদের যেমন আগ্রাসী রূপে দেখা যাচ্ছিল। সুপার টুয়েলভে সেই রুপে দেখা যায়নি পাক ব্যাটারদের। ধুঁকতে ধুঁকতে লাইফলাইন পাওয়া সুযোগকে কাজে লাগিয়েই শেষ পর্যন্ত সেমিফাইনালে পৌঁছেছে। দলটির সম্ভাবনা নিয়ে প্রশ্ন থাকলেও শেষ চারে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড তেমনটা মনে করছে না। দলটির অভিজ্ঞ পেসার টিম সাউদির কথাতেই বোঝা গেলো, ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষকে কোনও ভাবে খাটো করে দেখবে না তারা।

একটা সময় পর্যন্ত পাকিস্তান দল বিদায়ের অপেক্ষাতে ছিল। সব কিছু টিকে ছিল অঘটন আর নানা-হিসেব নিকেশের ওপর। নেদারল্যান্ড প্রোটিয়াদের বিদায় করে দেওয়াতেই বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ হয়ে দাঁড়ায় ভার্চুয়াল নকআউট। যে লড়াইয়ে ৫ উইকেটের জয়ে শেষ হাসি হেসেছে পাকিস্তান। সেমিতে এখন পাকিস্তান নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। টিম সাউদি বলেছেন, ‘যখন কোনও দল সেরা চারে চলে যায়। তার মানে প্রতিটি দলেরই সম্ভাবনা আছে। সাম্প্রতিক সময়ে আমরা বহুবার একে-অপরের মুখোমুখি হয়েছি। তাই ভালো করেই জানি দল হিসেবে ওরা কতটা ভয়ঙ্কর।’

নিজেরা প্রায় ছিটকে যাওয়ার মতো দশাতে ছিল বাবর আজমরা। তার পরেও পাকিস্তান যে ভালো নৈপুণ্যে দেখিয়েছে, তার প্রশংসা করেছেন সাউদি, ‘ওদের কৃতিত্ব দিতেই হবে। হয়তো ভেবেছিল সুযোগ আর সেভাবে নেই। কিন্তু দুর্দান্ত পারফরম্যান্স শেষ চারে জায়গা করে নিয়েছে। বলতে হবে সেমিফাইনালে ওরা বড় ধরনের হুমকি।’

বুধবার প্রথম সেমিফাইনালে মুখোমুখি নিউজিল্যান্ড-পাকিস্তান। তার পর দিন ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনাল খেলবে ইংল্যান্ড।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী