আইপিএলে তিন ক্রিকেটারকে নিয়ে কাড়াকাড়ি হতে পারে!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২২, ১৭:৪১আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১৮:১২

গত আসরগুলোর চেয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করেছে বাংলাদেশ দল। নেদারল্যান্ড ও জিম্বাবুয়ের বিপক্ষে জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে। রবিবার পাকিস্তানের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ও নিয়েছে। তবে দলের বেশ কয়েকজন ক্রিকেটার নজর কেড়েছেন টুর্নামেন্টে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা মনে করছে- লিটন দাস, সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে নিয়ে ডিসেম্বরে অনুষ্ঠেয় আইপিএলের নিলামে কাড়াকাড়ি হতে পারে।

আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজি দল গোছাতে ৯৫ কোটি টাকা নিয়ে নামবে। আসন্ন নিলামে খুব বেশি ক্রিকেটারের দিকে নজর দিতে পারবে না তারা। তবে নিজেদের দুর্বল জায়গাগুলো ভরাট করার জন্য বাংলাদেশি এই তিন ক্রিকেটার বিকল্প হতে পারে বলে ধারণা আনন্দ বাজারের।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ খেলেছেন টপ অর্ডার ব্যাটার লিটন দাস। বিশেষ করে ভারতের বিপক্ষে দারুণ এক ইনিংস খেলে জয়ের সম্ভাবনা তৈরি করেছিলেন। তার এই ইনিংসে মুগ্ধ কিং কোহলিও।  বাংলাদেশের ড্রেসিংরুমে গিয়ে লিটনকে নিজের ব্যাটও উপহার দিয়েছেন বলে জানিয়েছে পত্রিকাটি। শুরুতে নেমে বড় শট খেলার সহজাত দক্ষতা লিটনকে আলাদা করেছে। পেসারদের বিপক্ষে সামনের পায়ে খেলতে পারেন। উপমহাদেশের উইকেটেও সফল ডান হাতি ব্যাটার। টি-টোয়েন্টিতে ৬৩টি ম্যাচে ১২৬.৪৮ স্ট্রাইক রেটে ১ হাজার ৩১৮ রান করেছেন তিনি। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেটরক্ষকের দায়িত্ব পালন করেন। সবমিলিয়ে পত্রিকাটি মনে করে, আসন্ন নিলামে লিটনের দিকে নজর রাখতে পারে দলগুলি।

গত এক বছর ধরে নিজের উন্নতি জানান দিচ্ছেন পেসার তাসকিন আহমেদও। চলতি বিশ্বকাপে সব থেকে বেশি নজর কেড়েছেন। তার সতীর্থ মোস্তফিজুর রহমান আইপিএলে খেললেও এবারের বিশ্বকাপে বাঁহাতি এই পেসারকে ছাপিয়ে গেছেন তাসকিন। তার গতি সামলাতে হিমশিম খেয়েছেন বড় বড় ব্যাটাররা। বিশ্বকাপে ৮টি উইকেট নিয়েছেন। ছোট ফরম্যাটের জন্য তাসকিন খুব ভয়ঙ্কর বোলার। নতুন বলে উইকেট নেওয়ার দক্ষতার জন্য তার দিকে নজর দিতে পারে আইপিএলের বেশ কিছু দল-এমনটাই মনে করে আনন্দবাজার।

ব্যাটিংয়ে সাদামাটা পারফরম্যান্স হলেও সাকিবের দক্ষতা নিয়ে কারও সন্দেহ নেই। ব্যাট হাতে রান না পেলে বল হাতে খুব একটা খারাপ করেননি। গত কয়েক বছরে আইপিএলে ধারাবাহিক ভাবে খেলা সাকিব এবার দল পাননি যদিও। কিন্তু দলের দুর্বলতা ফুলফিল করতে সাকিব বড় অপশন হতে পারে বলে মনে করে পত্রিকাটি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের