তামিলনাড়ু একাদশের বিপক্ষে হারলো এনামুল-মুমিনুলরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২২, ১৯:১৬আপডেট : ০৭ নভেম্বর ২০২২, ১৯:১৬

জাতীয় দলের বাদ পড়া ক্রিকেটারদের নিয়েই গড়া হয়েছিল বাংলাদেশ ‘এ’ দল। মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয়, মুমিনুল হক, সাইফ হাসান, তাইজুল ইসলাম ও খালেদ আহমেদদের নিয়ে বাংলাদেশ ‘এ’ বেশ শক্তিশালী দল হলেও তামিলনাড়ু একাদশের বিপক্ষে হারতে হয়েছে সফরকারীদের। দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জেতার পর ওয়ানডে সিরিজ হার দিয়ে শুরু করেছে বাংলাদেশের। তামিলনাড়ু একাদশের বিপক্ষে ১১ রানে হারে এনামুল-মুমিনুলরা।

চেন্নাইয়ের এম চিদাম্বরাম স্টেডিয়ামে ২৪৩ রানের জবাবে খেলতে নেমে ১০ রানে দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। এনামুল হক বিজয় ১১ বলে ৩ এবং মাহমুদুল হাসান জয় ৭ বলে ১ রানের ইনিংস খেলে আউট হন। মিডল অর্ডার তিন ব্যাটার মুমিনুল হক (১), মোহাম্মদ মিঠুন (১) ও তৌহিদ হৃদয় (৬) বেশিক্ষণ টিকতে পারেননি।

৪০ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা বাংলাদেশ দলকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন সাইফ হাসান ও জাকির আলী অনিক। দুইজন মিলে ৬ষ্ঠ উইকেটে ৮১ রানের জুটি গড়েন। সাইফ ৭২ রানে আউট হতেই ফের ছন্দপতন ঘটে বাংলাদেশের। ৯০ বলে ৬ চার ও ৩ ছক্কায় দারুণ একটি ইনিংস খেলেন টেস্ট দল থেকে বাদ পড়া এই ওপেনার।

এরপর পুরো দায়িত্ব গিয়ে পড়ে উইকেট কিপার ব্যাটার জাকির আলী অনিকের কাঁধে। কিন্তু যোগ্য সঙ্গীর অভাবে ম্যাচটা শেষ করতে পারেননি এই ব্যাটার। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে খেলেন ৮৬ রানের ইনিংস। ১১৫ বলে ৫ চার ও ২ ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি। লেট অর্ডারে নামা নাইম ইসলামের ব্যাট থেকে আসে ১৩ রান। সবমিলিয়ে ৪৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৩১ রানে অলআউট হয় বাংলাদেশ ‘এ’ দল।

এর আগে ব্যাটিংয়ে নেমে তামিলনাড়ু একাদশ নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করে। ইন্দ্রজিতের ব্যাট থেকে সর্বোচ্চ ৫১ রান আসে। এছাড়া কৌশিকের ব্যাট থেকে ৪৬ ও শাহরুখ খানের ব্যাট থেকে আসে ৩৯ রানের ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে রেজাউর রহমান রাজা ৫০ রান খরচায় চারটি ‍উইকেট নিয়েছেন। এছাড়া নাঈম ইসলাম দুটি এবং খালেদ আহমেদ, তাইজুল ইসলাম ও মুমিনুল হক একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এমএস/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের