সাত বছর পর চ্যাম্পিয়ন রংপুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ নভেম্বর ২০২২, ১২:২৯আপডেট : ১৬ নভেম্বর ২০২২, ১২:৪০

জাতীয় ক্রিকেট লিগে আগের দিনই শিরোপার সুবাস পাচ্ছিল রংপুর বিভাগ। বগুড়ার শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে জয়ের জন্য তাদের তাড়া করতে হতো ৮৮ রান। বুধবার শেষ রাউন্ডের তৃতীয় দিনের খেলায় সিলেট বিভাগকে ৫ উইকেট হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে আকবর আলীর দল। 

২৪তম আসরের শিরোপা জিততে রংপুরের ড্র করলেই হতো। কিন্তু গতকাল দ্বিতীয় ইনিংসে সিলেট ১৬৮ রানে গুটিয়ে যাওয়ায় জয়ই ছিল ম্যাচের সম্ভাব্য ফল। প্রথম ইনিংসে সিলেট ১০৭ রান করেছিল। জবাবে রংপুর ১৮৮ রান করতে পারে। ৮১ রানে এগিয়ে থাকায় দ্বিতীয় ইনিংসে রংপুরের লক্ষ্যটা তাই বড় ছিল না।

তার পরেও মামুলী লক্ষ্য রংপুরকে সহজে পার হতে দেয়নি সিলেট। একই ওভারে জোড়া আঘাতে দুই উইকেট নিয়ে ম্যাচটা জমিয়ে দিয়েছিলেন তানজিম। শেষ পর্যন্ত ২৯ রানের অপরাজিত ইনিংসে দলকে জয়ের বন্দরে নিয়েছেন মোসাদ্দেক।

সিলেটের তানজিম ২৪ রানে নিয়েছেন ৩ উইকেট। এবাদত ৭ রানে নেন একটি। রাজাও ১৪ রান দিয়ে একটি উইকেট নিয়েছেন। খালেদ ও নাসুম যথাক্রমে ১৫ ও ১৯ রান দিয়েও কোন উইকেট পাননি। ব্যাট হাতে দুই ইনিংসে ২৩ রান ও ৬ উইকেট নিয়ে ম্যাচসেরা রংপুরের মামুন।    

রংপুর প্রথম শিরোপা জিতেছিল ২০১৪-১৫ মৌসুমে। সাত বছর পর দ্বিতীয় শিরোপা ঘরে তুলতে পয়েন্ট টেবিলে তারা অর্জন করেছে ৩৬ পয়েন্ট।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম