বৃষ্টির আগে সূর্য-গিলের বারুদ ঠাসা ব্যাটিং

স্পোর্টস ডেস্ক
২৭ নভেম্বর ২০২২, ১৫:০৬আপডেট : ২৭ নভেম্বর ২০২২, ১৫:১৮

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে হেরে যাওয়ায় দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ছিল ভারতীয়দের। ব্যাটিংয়ের শুরুতে সেই ইঙ্গিতই ছিল। ১২.৫ ওভারে ১ উইকেটে তুলেছে ৮৯ রান! পরে সূর্য-গিলের উত্তাপ ম্লান করে দিয়েছে হ্যামিল্টনের বৃষ্টি। দ্বিতীয় ম্যাচটা শেষ পর্যন্ত বৃষ্টিতে ভেসে গেছে।

ম্যাচের শুরুর আগে থেকে বৃষ্টির শঙ্কা ছিল। তাই টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাতে বিলম্ব করেননি কেন উইলিয়ামসন। টসও হয়েছে ১৫ মিনিট দেরিতে। ইনিংসের তৃতীয় ওভারে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। ওপেনার শিখর ধাওয়ান তখন দেখে শুনেই ব্যাট করছিলেন। পঞ্চম ওভারে বৃষ্টির পরিমাণ বেড়ে গেলে আম্পায়াররা ডেকে পাঠান খেলোয়াড়দের। ততক্ষণে ভারতের স্কোর বিনা উইকেটে ২২ রান।

প্রথম দফার বৃষ্টি বিরতি অনেক সময় কেড়ে নিলে ম্যাচটার পরিধিও নেমে আসে ২৯ ওভারে। বিরতির পর খেলা মাঠে গড়ালে ষষ্ঠ ওভারে সাজঘরে ফেরেন শিখর ধাওয়ান (৩)। শুরুর ধাক্কার বিপরীতে কিউই বোলারদের ওপর চড়াও হয়ে খেলেছেন শুভমান গিল ও সূর্যকুমার যাদব। ৪৬ বলে তাদের ৬৬ রানের বিস্ফোরক জুটিতে ১২.৫ ওভারে যোগ হয়েছে ৮৯ রান। সূর্য ২৫ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৪ রানে অপরাজিত ছিলেন। ৪ চার ও ১ ছক্কায় গিল অপরাজিত ছিলেন ৪২ বলে ৪৫ রানে। তখন দুজনের ব্যাটে বারুদ ঠাসা বড় ইনিংসও অপ্রত্যাশিত ছিল না। কিন্তু তাতে জল ঢেলে দিয়েছে বৃষ্টি। ম্যাচটা আর মাঠেই গড়ায়নি। এই হারে দুই দলই সুপার লিগে পয়েন্ট ভাগাভাগি করতে বাধ্য হয়েছে। বুধবার হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের