দেড় দিনে তাইজুল-খালেদদের শিকার ৫ উইকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ নভেম্বর ২০২২, ১৯:৩২ আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১৯:৩৬

আগের দিন ৩৬ ওভার বোলিং করে ভারত ‘এ’ দলের একটি উইকেটও নিতে পারেননি বাংলাদেশ ‘এ’ দলের বোলাররা। আজ (বুধবার) দ্বিতীয় দিনের তিন সেশনে ৮১ ওভার বোলিং করে তাইজুল-খালেদরা শিকার করেছেন ৫ উইকেট। তাইজুল-নাঈম-খালেদ-রেজাউরদের নখদন্তহীন বোলিংয়ের সুযোগ নিয়ে দিনশেষে ৪০৪ রান করেছে ভারতীয় দলটি।

কক্সবাজারের শেখ কামাল স্টেডিয়ামে ৬১ রান নিয়ে যশস্বী জয়সওয়াল ও ৫৩ রান নিয়ে অভিমন্যু ঈশ্বরন শুরু করেন দ্বিতীয় দিনের খেলা। আগের দিন হাফসেঞ্চুরি ছোঁয়া এই দুই ব্যাটার আজ সেঞ্চুরি পেয়েছেন। বাংলাদেশের কোনও বোলার তাদের জন্য হুমকি হতে পারেননি। ওপেনিংয়ে দুইজন মিলে ২৮৩ রানের জুটি গড়েন। জয়সওয়াল ২২৬ বলে ২০ চার ও ১ ছক্কায় ১৪৫ রানের ইনিংস খেলেন। অন্যদিকে অভিমন্যু ২৫৫ বলে ১১ চার ও ১ ছক্কায় ১৪২ রানের ইনিংস খেলেন।

সফরকারীদের ওপেনিং জুটি বিচ্ছিন্ন হওয়ার পরই মূলত ৫ উইকেট শিকার করতে পারে বাংলাদেশ। দিনশেষে অপরাজিত আছেন তীলক ভার্মা (২৬) ও উপেন্দ্র যাদব (২৭)।

তাইজুল ইসলাম ৩টি ও খালেদ আহমেদ নিয়েছেন ২ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে ভারতের বিধ্বংসী বোলিং লাইনআপের সামনে দাঁড়াতেই পারেনি ‘এ’ দলের মোড়কে গড়া বাংলাদেশের ‘টেস্ট দল’। মোসাদ্দেকের ৬৩ রানে কোনও রকমে ১১২ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

/আরআই/কেআর/
সম্পর্কিত
এশিয়ান গেমসে ভেসে গেলো চার কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল কবে? 
না খেলেই এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ পাকিস্তান
এশিয়ান গেমস  ২ রানে জয়, এবারও কি জমবে বাংলাদেশ-মালয়েশিয়া লড়াই?
সর্বশেষ খবর
হরমুজ খোলার প্রস্তাবে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা ইরানের
হরমুজ খোলার প্রস্তাবে আজই যুক্তরাষ্ট্রের জবাব আশা ইরানের
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
মেয়েকে যৌনতা নিয়ে লজ্জা নয়, খোলামেলা শিক্ষা দিতে চান রাধিকা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
ফিফার সদস্যদের আরও বড় অঙ্কের অর্থের প্রতিশ্রুতি ইনফান্তিনোর
ফিফার সদস্যদের আরও বড় অঙ্কের অর্থের প্রতিশ্রুতি ইনফান্তিনোর
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
শেখ হাসিনার জন্মদিনে জবিতে প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে
পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সুখবর আসছে