আইপিএলের নিলামে সাকিব ছাড়াও আছেন তিন বাংলাদেশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২২, ১৮:১৫আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৮:১৫

কোচিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর। তার আগে স্থানীয় ও বিদেশি খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। নিলামের সংক্ষিপ্ত তালিকাতে আছেন চার বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন-সাকিব আল হাসান, লিটন দাস, তাসকিন আহমেদ ও আফিফ হোসেন। এছাড়া দিল্লি ক‌্যাপিটালস মোস্তাফিজুর রহমানকে রিটেইন করেছে।

২০২৩ সালের আইপিএল খেলার জন্য ৯৯১ জন ক্রিকেটার নিবন্ধিত হয়েছেন। সেখান থেকে চূড়ান্ত তালিকায় বাংলাদেশের চারজনসহ ৩৬৯ ক্রিকেটার ১০ দলের আসরটির জন্য মনোনীত হয়েছেন। ২৩ ডিসেম্বর ফ্র্যাঞ্চাইজি মালিকরা বেছে নেবেন তাদের পছন্দের ক্রিকেটার। প্রাথমিক অবস্থায় পাঁচ বাংলাদেশি ক্রিকেটার আইপিএল খেলার আগ্রহ দেখিয়েছেন। নিবন্ধিত নামের মধ্যে চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি শরিফুল ইসলামের।

তবে আইপিএলের নতুন নিলামে ওই বাংলাদেশি ক্রিকেটারদের সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে। ১০ ফ্র্যাঞ্চাইজি দল গোছাতে ৯৫ কোটি রুপি নিয়ে নামবে। খুব বেশি ক্রিকেটারের দিকে নজর দিতে পারবে না তারা; তবে নিজেদের দুর্বল জায়গাগুলো ভরাট করতে বাংলাদেশি দুই ক্রিকেটার- লিটন দাস, সাকিব আল হাসানকে নিয়ে নিলামে কাড়াকাড়ি হতে পারে। আভাসটা তেমনই।

ক্রিকেট খেলুড়ে সব দেশেই ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হয়েছে। তবে সবচেয়ে বেশি জনপ্রিয় আইপিএল। এই লিগে নিয়মিত খেলছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানরা। আব্দুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মুর্তজারা এক আসরের বেশি সুযোগ পাননি। তামিম ইকবাল এক আসরে অংশ নিয়েছিলেন, তবে খেলার সুযোগ হয়নি। অন্যদিকে গত আসরে পেসার তাসকিন আহমেদের সুযোগ হতে পারতো নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপার জায়ান্টসে। কিন্তু বিসিবি থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় নিলাম থেকে নাম প্রত্যাহার করে নেন তিনি।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের