সময় পরিবর্তনের দায় কাঁধে নিয়ে বিসিবি বলছে ‘মিস কমিউনিকেশন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০২৩, ২১:৪৫আপডেট : ০৬ জানুয়ারি ২০২৩, ২১:৪৫

উদ্বোধনী দিনের ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বেলা আড়াইটায়। কিন্তু ম্যাচের আড়াই ঘণ্টা আগে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, ম্যাচটি শুরু হচ্ছে বেলা ২টায়। এ কারণে অনেক দর্শক যথাসময়ে মাঠে উপস্থিত হতে না পেরে ম্যাচের শুরুর অংশ মিস করেছেন। যদিও অপেশাদারত্বের দায় কাঁধে নিয়ে বিসিবি বিষয়টিকে দেখছে ‘মিস কমিউনিকেশন’ হিসেবে।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে খেলা শুরুর আড়াই ঘণ্টা আগে সময় পরিবর্তনের কথা গণমাধ্যমকে জানায় বিসিবি। কিন্তু বিসিবি সময় পরিবর্তনের বিষয়টি চূড়ান্ত করে ২৬ ডিসেম্বর। পরবর্তীতে ব্রডকাস্টার, স্কোরার, ম্যাচ অফিসিয়াল, দলগুলোকে জানিয়ে দিলেও গণমাধ্যমকে জানাতে ভুলে যায়! বিষয়টিকে ‘মিস কমিউনিকেশন’ হিসেবে দেখছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ঈসমাইল হায়দার মল্লিক।

তিনি বলেন, ‘অবশ্যই এটা মিস কমিউনিকেশন আমাদের। আপনাদের যে প্রেস রিলিজটা দেওয়া হয়েছিল, সেটাতে যে ফিকশ্চার দেওয়া হয়েছিল, সেটাতে আড়াইটায় ছিল। পরে ওয়েদার কন্ডিশন বিবেচনা করে আমাদের টেকনিক্যাল কমিটির সাজেশন এবং দলগুলোর সঙ্গে কথা বলে শুক্রবার দুপুর ২টায় এবং বাকি দিন দেড়টা করা হয়েছে। খেলাটা এগিয়েছে, সেটা অবশ্যই প্রেস রিলিজ দিয়ে জানানো উচিত ছিল। কারণ, আপনাদের মাধ্যমেই দর্শকরা জানেন।’

মল্লিক আরও জানান, ২৬ ডিসেম্বর এই সূচিতে পরিবর্তন আনা হয়েছিল। তা প্রেস রিলিজে না জানালেও ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু বিসিবির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম ঘুরে তেমন কিছুই পাওয়া যায়নি। এ তথ্য বিভ্রাটেও যে বিসিবি ধোঁয়াশার সৃষ্টি করছে, তা বোঝা গেছে স্পষ্ট।

শুধু এবারই নয়, আরও একবার সময় সূচিতে পরিবর্তন আসতে বলে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিল। এর সদস্য ও বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘শিশিরের কারণে হয়তো আমাদের সামনে কিছু ম্যাচে সময় সূচিতে পরিবর্তন আনতে পারি। সেটাও আমরা জানিয়ে দেবো। যে ঠান্ডা পড়েছে, সেই ঠান্ডায় গ্যালারিতে ওপেন স্পেসে এতটা সময় থাকা কঠিন। তাই দর্শকদের কথাও চিন্তা করতে হচ্ছে।’

/আরআই/এনএআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী