মাশরাফির দলকে ফিক্সিংয়ের প্রস্তাব, যা বললো বিসিবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জানুয়ারি ২০২৩, ২৩:৩১আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২৩:৩২

বিপিএল মানেই অনিয়ম, অসংলগ্নতার ছড়াছড়ি। বিপিএলের নবম আসরেও এর ব্যত্যয় ঘটেনি। টুর্নামেন্টের শুরু থেকেই নানা রকম অস্বস্তিকর খবরের শিরোনাম হয়েছে বিপিএল। এবার যুক্ত হলো ফিক্সিংয়ের মতো খবর। যদিও এবার ফিক্সিং হওয়ার মতো ঘটনা ঘটেনি, ফিক্সিংয়ের প্রস্তাব দেওয়া হয়েছে মাশরাফি বিন মুর্তজার দল সিলেট স্ট্রাইকার্সের এক পরিচালককে। যদিও বিষয়টি দ্রুততার সঙ্গে বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে (আকসু) জানিয়েছে সিলেট কর্তৃপক্ষ। প্রতীকী ছবি

সিলেট সিক্সার্সের পক্ষ থেকে এমন অভিযোগ পাওয়ার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক। তিনি বলেন, ‘আসলে এটা আনুষ্ঠানিকভাবে কিছু হয়নি। মৌখিকভাবে আমাদের দুর্নীতি দমন ইউনিটকে সিলেট স্ট্রাইকার্স জানিয়েছে ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার বিষয়টি। এটা রিপোর্টেড কিছু নয়। একটা কথা বলি, প্রতি দুই-তিন খেলা পরপর দুই-একটা করে রিপোর্ট পাই আমরা। ওগুলো সিরিয়াস কিছু নয়।’

ইসমাইল হায়দার আরও বলেছেন, ‘এমন রিপোর্ট পেলে আকসু তখন নজরদারি বাড়ায়। সত্যিকার অর্থেই প্রস্তাব পেলে তখন আকসু নজরদারি বাড়ানোর পাশাপাশি এটা নিয়ে তদন্ত করে। তো এখানে এমন কিছু হয়নি। আর এটা যদি ক্লাসিফাইড ইনফরমেশন হয়, পুরো তদন্ত শেষ না করে আকসু আমাদের কিছু বলবে না।’

/আরআই/এমএস/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম