কুমিল্লাকে হারিয়ে সাকিবের বরিশালের হ্যাটট্রিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৩, ১৮:১২আপডেট : ১৪ জানুয়ারি ২০২৩, ১৮:১২

নিজেদের প্রথম ম্যাচটি হার দিয়ে শুরু করেছিল ফরচুন বরিশাল। এই এক হারেই বদলে গেছে তারা! পরের তিন ম্যাচ জিতে হ্যাটট্রিক জয়ে পয়েন্ট টেবিলে সিলেট স্ট্রাইকার্সের ঘাড়ে নিশ্বাস ফেলছে সাকিবরা।

অন্যদিকে চট্টগ্রামে এসেও ভাগ্য বদল হয়নি বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। শনিবার (১৪ জানুয়ারি) চট্টগ্রামে বরিশালের বিপক্ষে ১২ রানে হেরে, পয়েন্ট টেবিলে সবার নিচে তাদের অবস্থান।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের দেওয়া ১৭৮ রানের জবাবে খেলতে নেমে প্রত্যাশামতোই শুরু করেছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ম্যাচ শুরুর আধা ঘণ্টা আগে মাঠে পৌঁছানো পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান ও লিটন দাস ৪২ রানের জুটিও গড়ে ফেলেছিলেন। কিন্তু দারুণ খেলতে থাকা রিজওয়ান (১৮) রানে আউট হওয়ার পর দুর্ভাগ্যজনক রান আউটে কাটা পড়েন লিটনও (৩২)। ওই সময়ে এই দুই ব্যাটের আউটেই ছন্দ হারায় বর্তমান চ্যাম্পিয়নরা।

এরপর ইমরুল কায়েস, খুশদিল শাহ, মোসাদ্দেক হোসেন চেষ্টা করে কেবল হারের ব্যবধানটাই কমাতে পেরেছেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৫ রানে থামে কুমিল্লা। সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন খুশদিল। ইমরুল ২৮ ও মোসাদ্দেক ২৭ রানের ইনিংস খেলেন।

কুমিল্লাকে হারিয়ে সাকিবের বরিশালের হ্যাটট্রিক

বরিশালের বোলারদের মধ্যে সাকিব, চাতুরাঙা, কামরুল, ইফতেখার ও করিম একটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া বরিশাল ব্যাটিং বিপর্যয়ে পড়ে। টপ অর্ডার তিন ব্যাটার মিরাজ (৬), এনামুল (২০) ও চাতুরাঙা (২১) রানে আউট হন। তবে অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন ব্যতিক্রম। তার ৪৫ বলে ৮১ রানের টর্নেডো ইনিংসের ওপর দাঁড়িয়ে বরিশাল ৬ উইকেট হারিয়ে ১৭৭ রান করে। ৮ চার ও ৪ ছক্কায় সাকিব নিজের ইনিংসটি সাজিয়েছেন। এ ছাড়া ইব্রাহিত জাদরানের ব্যাট থেকে আসে ২০ বলে ২৭ রান।

কুমিল্লার তানভীর ইসলাম ৪৬ রান খরচায় নেন চারটি উইকেট। এ ছাড়া নাঈম হাসান ও খুশদিল শাহ একটি করে উইকেট নিয়েছেন।

/আরআই/এনএআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম