নিজ শহরে খুলনাকে জয়ে ফেরালেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২৩, ১৭:৩০আপডেট : ১৭ জানুয়ারি ২০২৩, ১৯:২৭

আগের তিন ম্যাচ হেরে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল খুলনা টাইগার্সের। মঙ্গলবার রংপুর রাইডার্সের বিপক্ষে জিততে না পারলে প্লে-অফ খেলার পথটা কঠিন হয়ে যেত খুলনার! তবে সেটি হয়নি ঘরের ছেলে তামিম ইকবালের কারণে। টুর্নামেন্টের প্রথম হাফসেঞ্চুরি তুলে নিয়ে ১ উইকেট হারিয়ে খুলনাকে জয়ের বন্দরে নিয়ে গেছেন তামিম।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই পাকিস্তানি পেসার আমাদ বাট ও ওয়াহাব রিয়াজের পেস বোলিংয়ে রংপুর ১২৯ রানে অলআউট হয়। জবাবে খেলতে নেমে খুলনা ওপেনিং জুটিতে তারা তোলে ৪১ রান। একবার জীবন পাওয়া মুনিম শাহরিয়ার ২১ বলে ২১ রান করে বিদায় নেন।

এরপর দ্বিতীয় উইকেটে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে অবিচ্ছিন্ন ৮৯ রানের জুটিতে সহজেই জয়টা আসে। ১০ বল আগে ১ উইকেট হারিয়ে তামিম-জয় অনায়াসেই লক্ষ্য ছুঁয়ে ফেলেন। তামিম ৪৭ বলে ৪ চার ও ২ ছক্কায় ৬০ রানে অপরাজিত থাকেন। জয় ৪২ বলে খেলেন ৩৮ রানের ইনিংস।

রংপুরের হয়ে একমাত্র উইকেট নিয়েছেন আজমতউল্লাহ ওমরজাই।

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় রংপুর রাইডার্স। প্রথম ওভারেই তারা হারায় ওপেনার রনি তালুকদারকে। এরপর তিন নম্বরে নামা নাঈম শেখও (১৩) বেশিক্ষণ টিকতে পারেননি। তৃতীয় উইকেটে পারভেজ হোসেন ঈমন ও মেহেদী হাসান মিলে ২৯ রানের জুটি গড়েন। ২৪ বলে ২৫ রান করে পারভেজ হোসেন আউট হতেই ছন্দপতন ঘটে রংপুরের ব্যাটিং লাইনআপে। মেহেদী হাসানের ৩৪ বলে ৩৮ এবং রাকিবুল হাসানের ৭ বলে ১২ রানের সুবাদে রংপুর কোনো রকমে ১২৯ রান করতে পারে।

খুলনার বোলারদের মধ্যে ওয়াহাব রিয়াজ ১৪ রানে নেন চারটি উইকেট। আহমেদ বাট ১৬ রানে নেন তিন উইকেট। বাকি দুটি উইকেট নেন নাহিদুল ইসলাম।

/আরআই/এনএআর/
সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান