দেশে ফিরে গেছেন স্টুয়ার্ট ল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:৫৭

স্টুয়ার্ট লসদ্য শেষ হওয়া আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপকে সামনে রেখে যুবাদের সর্বোচ্চ সাফল্য পেতে অভিজ্ঞ কোচ স্টুয়ার্ট ল’কে টেকনিক্যাল পরামর্শক হিসেবে ১৬ সপ্তাহের জন্য নিয়োগ দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার পর্দা নামার পর আজ সোমবার নিজ দেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন অভিজ্ঞ এই কোচ।
সোমবার দুপুরে তিনি জানিয়েছিলেন বিকালের মধ্যে বিমানে চড়বেন তিনি।
প্রসঙ্গত, বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের উপদেষ্টা হিসেবে দায়িত্বপ্রাপ্ত এই অস্ট্রেলিয়ান কোচ চার সপ্তাহ কাজ করেই দেশে ফিরে গিয়েছিলেন। নিরাপত্তাজনিত কারণে দ্বিতীয় দফায় আর ফেরেননি বাংলাদেশে। শেষ পর্যন্ত বিশ্বকাপের আগ মুহূর্তে তিনি দলের সঙ্গে যোগ দিয়েছেন।
উল্লেখ্য, স্টুয়ার্ট ল কোচের দায়িত্বে থাকাকালীন সময়ে ২০১২ সালের এশিয়া কাপে ফাইনাল খেলেছিল বাংলাদেশ।এরপর চার মাসের জন্য অনূর্ধ্ব ১৯ দলের পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়ার পর গত বছর ঢাকায় আসেন ল। যুব বিশ্বকাপের ১১তম আসরে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে ছিটকে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সেমিফাইনাল হারলেও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় মিরাজরা।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে