শান্ত-মুশফিকের ব্যাটে জয়ে ফিরলো সিলেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৩, ২৩:০৪আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ২৩:১০

নিজেদের শহরে প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে বিধ্বস্ত হয়েছিল সিলেট স্ট্রাইকার্স। তাতে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান হারিয়েছিল তারা। শনিবার শান্তর পর রায়ান বার্ল ও মুশফিকের ব্যাটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে ফের টেবিলের শীর্ষে উঠে গেছে স্বাগতিকরা। আগে ব্যাটিং করে সিলেটকে ১৭৫ রানের লক্ষ্য দেয় চট্টগ্রাম। খেলতে নেমে ১২ বল আগে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মাশরাফির দল।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয় মিলে ৬৩ রান তুলে ফেলেছিল। ইনজুরি থেকে ফিরে চেনা ছন্দে ফিরতে পারেননি হৃদয়। ১৮ বলে ১৫ রানে আউট হওয়ার পর ভাঙে ওপেনিং জুটি। এরপর মুশফিকের সঙ্গে ৪৭ রানের জুটি গড়ে আউট হন শান্ত। শান্ত-মুশফিকের ব্যাটে জয়ে ফিরলো সিলেট

ম্যাচ সেরা হওয়া শান্ত ৪৪ বলে ৬ চার ও ২ ছক্কায় ৬০ রানের ইনিংস খেলেছেন। সিলেটের এই ওপেনারের আউটের পর জিম্বাবুয়ের রায়ান বার্লকে নিয়ে মুশফিক ৪৮ রানের জুটি গড়েন। তাতেই জয়ের ভিত পেয়ে যায় সিলেট স্ট্রাইকার্স। বার্ল ১৬ বলে ৪১ রান করে আউট হওয়ার পর জাকির-মুশফিকের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের বন্দরে নোঙর ফেলে মাশরাফির দল। মুশফিক ২৬ বলে ৪১ ও জাকির ৫ বলে ১২ রানে অপরাজিত থাকেন।

চট্টগ্রামের বোলারদের মধ্যে বিজয়কান্ত দুটি এবং নিহাদুজ্জামান একটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই ফিরে যান ওসমান খান (০)। এরপর দ্বিতীয় উইকেটে মেহেদী মারুফ ও আফিফ হোসেন ৮৮ রানের জুটি গড়েন। এই জুটির পর চট্টগ্রামের রান দুইশো ছাড়িয়ে যেতে পারতো। কিন্তু মিডল অর্ডার ব্যর্থ হওয়াতে সেটি হয়নি। অধিনায়ক শুভাগত হোমের ২৯ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংসে চট্টগ্রাম শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করতে পারে। মারুফ ৪০ বলে ৫২ এবং আফিফ ২৭ বলে ৩৪ রানের ইনিংস খেলে আউট হন।

সিলেটের ইমাদ ওয়াসিম ২৩ রানে সর্বোচ্চ দুটি উইকেট নেন। এছাড়া মাশরাফি ও মোহাম্মদ আমির নেন একটি করে উইকেট।

/আরআই/এমএস/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের