ধর্ষণে অভিযুক্ত লামিচানের নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে নেপাল

স্পোর্টস ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৪৭আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১৫:৫০

কিশোরী ধর্ষণের অভিযোগে নিষেধাজ্ঞার শাস্তি পেয়েছিলেন সন্দীপ লামিচানে। কিন্তু সামনেই ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ ট্রাই সিরিজ থাকায় সাবেক অধিনায়কের নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়েছে নেপালের ক্রিকেট বোর্ড (সিএএন)।

অবশ্য নিষেধাজ্ঞা উঠিয়ে নিলেও সিএএন জেনারেল ম্যানেজার ব্রিতান্ত খানাল জানিয়েছেন, নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া এবং লামিচানেকে খেলতে অনুমতি দেওয়ার বিষয়টি আদালতের বেঁধে দেওয়া শর্তের ভেতর সীমাবদ্ধ থাকবে। এই সময়ে নেপাল দল কোথাও সফরে গেলে লামিচানের অংশগ্রহণ নির্ভর করবে আদালত তাকে অনুমতি দেয় কিনা তার ওপর। 

১৭ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হলে গত ৭ সেপ্টেম্বর লামিচানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কাঠমান্ডু ডিস্ট্রিক্ট কোর্ট। এর পরই তাকে নিষিদ্ধ করে নেপালের ক্রিকেট সংস্থা। এই বছরের জানুয়ারিতে তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয় প্রায় ১৫ হাজার ৩০০ মার্কিন ডলারের বিনিময়ে। তবে চূড়ান্ত রায়ের আগে তার দেশ ছাড়ার ওপর নিষেধাজ্ঞাও জারি করা হয়।

নেপাল ক্রিকেটকে নতুন পরিচয় দেওয়া লামিচানে ২০১৮ সালে অভিষেকের পর খেলেছেন ৩০ ওয়ানডে ও ৪৪ টি-টোয়েনিট। তাছাড়া বিশ্বের প্রায় সব বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি নিয়মিত মুখ। খেলেছেন আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ, পিএসএল ও সিপিএলে।

/এফআইআর/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী