জাদেজার ৫ উইকেটের পর প্রথম দিনটা ভারতের

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৪ আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:০৯

১৬২ দিন পর প্রত্যাবর্তনটা রাজসিক হয়েছে স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। এশিয়া কাপে হাঁটুতে চোট পেয়ে দীর্ঘ সময়ের জন্য ছিটকে গিয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনেই বুঝিয়ে দিয়েছেন নিজের কার্যকারিতা। তার ৫ উইকেট শিকারে প্রথম ইনিংসে ১৭৭ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া দল। তার পর ব্যাট হাতেও দারুণ জবাব দিচ্ছে স্বাগতিক দল। প্রথম দিন শেষে ভারতের প্রথম ইনিংসে স্কোর ১ উইকেটে ৭৭ রান। পিছিয়ে আছে আর ১০০ রানে।

পিচ দেখে মনে হয়েছে শেষ ইনিংসে ব্যাট করতে নামলে ভয়ানক বিপদের মুখোমুখি হতে হবে। সে কারণে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নিতে দেরি করেনি অজি দল। কিন্তু প্রথম ইনিংসে তাদের ছন্নছাড়া ব্যাটিং আতঙ্কই ছড়িয়েছে। অবশ্য প্রতিষ্ঠিত ব্যাটারদের মধ্যে মার্নাস লাবুশেন (৪৯), স্টিভেন স্মিথ (৩৭) ও পিটার হ্যান্ডসকম্ব (৩১) প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তাদের থিতু হতে দেননি জাদেজা। মূলত বুদ্ধিদীপ্ত বোলিংয়ে তাদের প্রতিরোধ ভেঙেছেন।

৪৭ রানে জাদেজার ঝুলিতে গেছে ৫ উইকেট। যা তার ক্যারিয়ারের ১১তম পঞ্চম উইকেট শিকারের নজির। ৪২ রানে তিনটি নিয়েছেন অশ্বিন। একটি করে নিয়েছেন মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ সামি।

অথচ ভারত যখন ব্যাট করতে নামলো তখন মনে হয়নি প্রথম দিন এই পিচ ‍হুমকি হওয়ার মতো। অধিনায়ক রোহিত শুরু থেকে স্বভাবসুলভ ব্যাটিংটা চালিয়ে হাফসেঞ্চুরি তুলিয়ে নিয়েছেন। ৬৯ বলে ৯ চার ও ১ ছক্কায় অপরাজিত আছেন ৫৬ রানে। দিনের শেষ ভাগে লোকেশ রাহুল ২০ রানে টড মারফিকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরেছেন। পরে ব্যাটিং অর্ডারে প্রমোশন পেয়ে মাঠে নামেন রবিচন্দ্রন অশ্বিন (০*)।

প্রথম দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৬৩.৫ ওভারে ১৭৭ (লাবুশেন ৪৯, স্মিথ ৩৭, ক্যারি ৩৬; জাদেজা ৫/৪৭, অশ্বিন ৩/৪২)

ভারত প্রথম ইনিংসে ২৪ ওভারে ৭৭/১ (রোহিম ৫৬*, রাহুল ২০; মারফি ১/১৩)।

/এফআইআর/
সম্পর্কিত
লিটনের স্ক্যানে বড় সমস্যা নেই
জিম্বাবুয়ের কাছে হারের পর তামিমের বার্তা কী ছিল, জানালেন বাংলাদেশ কোচ
জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান
সর্বশেষ খবর
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
মালদ্বীপকে হারিয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ
আরও একদিন ছুটির দাবিতে সড়ক অবরোধ করলেন শ্রমিকরা
আরও একদিন ছুটির দাবিতে সড়ক অবরোধ করলেন শ্রমিকরা
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
প্রাচীন এই বীজের তেল নিয়ে নেট দুনিয়ায় এত মাতামাতি কেন?
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে
সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ২ বাংলাদেশিকে নিয়ে এখন পর্যন্ত যা জানা গেছে
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মীর প্রস্তাবের নিন্দা ভারতের
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
বাবার চোখ এড়াতে ঢোলা জামা, আড়ালে চলতো শিশুর ওপর নির্যাতন
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত