হারের পর স্পিনার উড়িয়ে আনছে অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২৭আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:২৭

নাগপুর টেস্টে ছিল ভারতীয় স্পিনারদের দাপট। তাদের সামনে দাঁড়াতেই পারেনি অস্ট্রেলিয়া। এই অবস্থায় লেগস্পিনার মিচেল সোয়েপসন দেশে ফিরে যাওয়ায় আরেক এক বাঁহাতি স্পিনার ম্যাথু কুনেমানকে উড়িয়ে আনছে সফরকারী দল।

সোয়েপসন সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন। তার বদলে দ্বিতীয় টেস্টকে সামনে রেখে কুনেমানকে যুক্ত করা হয়েছে। সোয়েপসনের ফেরার কথা তৃতীয় টেস্টের আগের।

কুনেমানের এখনও টেস্ট অভিষেক হয়নি। তবে শুক্রবার তার একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা প্রবল। উদ্বোধনী টেস্টে অ্যাশটন অ্যাগার আস্থার পরিচয় দিতে পারেননি। তাই রবীন্দ্র জাদেজার মতো একজন সফল স্পিনারের খোঁজে রযেছে অস্ট্রেলিয়ার টিম ম্যানেজমেন্ট। অবশ্য কুনেমানের দলভুক্তি পিচের ওপর ও কম্বিনেশনের ওপর নির্ভর করছে।

টেস্টে না খেললেও ২০২২ সালে ওয়ানডে অভিষেকের পর ৪টি ম্যাচ খেলেছেন কুনেমান। নিয়েছেন ৬ উইকেট।

এদিকে দিল্লি টেস্টে খেলার জন্য তৈরি পেসার মিচেল স্টার্ক্। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আঙুলে চোটপ্রাপ্ত ক্যামেরন গ্রিনের অবস্থাও সন্তোষজনক বলে মনে হচ্ছে।

  /এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল
ইতিহাস গড়া জয়ে অবদান রেখে আইসিসির মাসসেরার লড়াইয়ে হাসান 
বিশ্বকাপে খেলবেন রোহিত? নিজেই দিলেন বড় ইঙ্গিত
সর্বশেষ খবর
দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে নতুন নিয়ম, বাংলাদেশি পর্যটকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ
দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়েতে নতুন নিয়ম, বাংলাদেশি পর্যটকদের জন্য কতটা গুরুত্বপূর্ণ
গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেফতার আরও ৫, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার
গেন্ডারিয়ায় গোলাগুলির ঘটনায় গ্রেফতার আরও ৫, লুণ্ঠিত অস্ত্র উদ্ধার
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হতে পারে: ট্রাম্প
৫০ লাখের বিমার লোভে বোনকে হত্যা, ৯ বছর পর গ্রেফতার ভাই
৫০ লাখের বিমার লোভে বোনকে হত্যা, ৯ বছর পর গ্রেফতার ভাই
সর্বাধিক পঠিত
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে