শেষ দুই টেস্ট না খেলেই ওয়ার্নারকে ফিরতে হচ্ছে

স্পোর্টস ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১২আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৩:১২

ভারত সফরে বাড়ি ফিরে যাওয়াদের তালিকা দীর্ঘ হয়েছে অস্ট্রেলিয়ার। পারিবারিক কারণে অধিনায়ক প্যাট কামিন্স দেশে ফিরে গেছেন। চোটের কারণে ছিটকে গেছেন জশ হ্যাজেলউড। এবার চোটের কারণে ওপেনার ডেভিড ওয়ার্নারও শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেছেন। কনুইয়ের ফ্র্যাকচারে সিডনি ফিরে যাচ্ছেন তিনি। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য তার মার্চের শেষ দিকে ফিরে আসার কথা।   

দিল্লিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মোহাম্মদ সিরাজের বলে কনুইয়ে আঘাত পান ওয়ার্নার। দুই ওভার পর হেলমেটে আঘাত লাগায় কনকাশন জটিলতায় আর মাঠেই নামেননি। কনকাশন জটিলতা না থাকলেও পরে কনুইয়ের চোট মূল সমস্যা হয়ে দাঁড়ায়। প্রথমে ফ্র্যাকচারের বিষয়টি ছোটখাট বলে ধরে নেওেয়া হয়েছিল। সোমবার রাত পর্যন্তও তার তৃতীয় টেস্ট খেলার ইচ্ছা ছিল। কিন্তু পরবর্তী পরীক্ষার পর তার চোটের অবস্থা সন্তোষজনক মনে না হওয়ায় দেশে ফিরে যেতে হচ্ছে। 

এই মুহূর্তে নতুন কোনও ব্যাটার বিকল্প হিসেবে যোগ করা হবে না। ট্রাভিস হেড ওপেনিংয়ে ব্যাট করবেন। যেহেতু দিল্লিতে দ্বিতীয় ইনিংসে ওয়ার্নারের জায়গায় তিনিই ওপেন করেছেন। খেলেছেন ৪৩ রানের দুর্দান্ত একটি ইনিংস। তাছাড়া ইন্দোরে ফেরার জন্য ফিট হয়ে গেছেন ক্যামেরন গ্রিন। দ্বিতীয় টেস্টের সময় প্রথমবার নেটে পেস বোলিংয়ে অনুশীলনও করেছেন।   

/এফআইআর/    
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি