ইংল্যান্ডের সামনে দাঁড়ানো দল নিয়েই শ্রীলঙ্কার মুখোমুখি নিউ জিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
০২ মার্চ ২০২৩, ১৩:১৭আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৩:২৩

ওয়েলিংটনে ১ রানের নাটকীয় জয়ে ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ ১-১ এ ড্র করা দল নিয়েই শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ড। আগামী ৯ মার্চ ক্রাইস্টচার্চে লঙ্কানদের সামনে দাঁড়াচ্ছে তারা, কোনো চমক না রেখে এই সিরিজের দল ঘোষণা করা হয়েছে। 

টিম সাউদির নেতৃত্বে শ্রীলঙ্কার বিপক্ষে দল ১৩ জনের, প্রত্যেকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দলে ছিলেন। কেবল নাম প্রত্যাহার করে নিয়েছেন আনক্যাপড সিমার জ্যাকব ডাফি, লেগস্পিনার ইশ সোধি ও ইনজুরিতে আক্রান্ত কাইল জেমিসন।

ফলো অনে পড়েও চতুর্থ দল হিসেবে ম্যাচ জয়ের আনন্দে ভেসেছিল নিউ জিল্যান্ড। ওই ম্যাচে কেন উইলিয়ামসন, টম ল্যাথাম, হেনরি নিকলস, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল ব্যাট হাতে ছিলেন জয়ের কারিগর। কিউইদের শেষ ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান করা টম ব্লান্ডেল উইকেটের পেছনটা সামলাবেন। স্পিন বিভাগের চাবি থাকবে মাইকেল ব্রেসওয়েলের হাতে। শর্টবলে ইংল্যান্ডকে নাকানিচুবানি খাওয়ানো নিল ওয়েগনার পেসারদের নেতৃত্বে, সঙ্গ দেবেন টিম সাউদি, ম্যাট হেনরি ও ব্লেয়ার টিকনাররা।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্টের সিরিজ বিশ্ব চ্যাম্পিয়নশিপের অংশ। যদিও নিউ জিল্যান্ডের ফাইনালের আশা শেষ হয়ে গেছে, কিন্তু শ্রীলঙ্কার সম্ভাবনা এখনও আছে। ক্রাইস্টচার্চের খেলা শেষে ১৭ মার্চ থেকে ওয়েলিংটনে হবে দ্বিতীয় টেস্ট।

নিউ জিল্যান্ড টেস্ট স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), টম ব্লান্ডেল (উইকেটকিপার), মাইকেল ব্রেসওয়েল, ডেভন কনওয়ে, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, ব্লেয়ার টিকনার, নিল ওয়েগনার, স্কট কুগেলেইন, হেনরি নিকলস, কেন উইলিয়ামসন, উইল ইয়াং।

/এফএইচএম/
সম্পর্কিত
আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশ সফর
৪০ কোটি টাকার মতো লোকসান, তাই এ বছর হচ্ছে না বিপিএল
ঘাড়ে সমস্যা, নেটে ব্যাটই ধরলেন না তানজিদ
সর্বশেষ খবর
ব্যবসায়ীকে ‘আ.লীগ নেতা ও আগস্টের মামলার আসামি’ বানিয়ে মন্ত্রণালয়ে ছাত্রদল নেতার চিঠি, পুলিশ পেলো ভিন্ন তথ্য
ব্যবসায়ীকে ‘আ.লীগ নেতা ও আগস্টের মামলার আসামি’ বানিয়ে মন্ত্রণালয়ে ছাত্রদল নেতার চিঠি, পুলিশ পেলো ভিন্ন তথ্য
সংকটে বাড়ছে খরচ, আঁচ লেগেছে টিফিন বক্সেও
সংকটে বাড়ছে খরচ, আঁচ লেগেছে টিফিন বক্সেও
রাষ্ট্রপতির শপথ, যেসব সড়কে বন্ধ থাকবে যান চলাচল
রাষ্ট্রপতির শপথ, যেসব সড়কে বন্ধ থাকবে যান চলাচল
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী নিয়োগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
খেলাপি ঋণ আদায়ে মধ্যস্থতাকারী নিয়োগ দেবে কেন্দ্রীয় ব্যাংক
সর্বাধিক পঠিত
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন পোস্ট, কমেন্টে যা লিখলেন সারজিস 
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
মধ্যরাতে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
চুল ও শেভের বিল আড়াই হাজার টাকা, সেলুনে অভিযান চালিয়ে জরিমানা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
নাসীরুদ্দীন পাটোয়ারীকে নিজ জেলা চাঁদপুরে অবাঞ্ছিত ঘোষণা
মির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ
আজ রাষ্ট্রপতি নির্বাচনমির্জা ফখরুল ভোট দিতে পারলেও পারছেন না অলি আহমেদ