অশ্বিনের ৬ উইকেট শিকারে অস্ট্রেলিয়া থেমেছে ৪৮০ রানে

স্পোর্টস ডেস্ক
১০ মার্চ ২০২৩, ১৭:৪৫আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৮:১৭

আহমেদাবাদে সিরিজের চতুর্থ টেস্টে দ্বিতীয় দিনের শুরু আর শেষের কথা ভেবে স্বস্তি পেতেই পারে ভারত। সকালের সেশনে উসমান খাজা-ক্যামেরন গ্রিনের যেরকম প্রতিরোধ ছিল তাতে স্কোরটা আরও বড় হতে পারতো। সেখান থেকে ম্যাচের গতিপ্রকৃতি বদলাতে ভূমিকা রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন। তার ঘূর্ণিতে প্রথম ইনিংসে ৪৮০ রানে থেমেছে অস্ট্রেলিয়া।  

দ্বিতীয় সেশনে অশ্বিন তিন উইকেট তুলে ম্যাচে ফেরান স্বাগতিকদের। এই সময়ে গ্রিন-খাজার ২০৮ রানের জুটি ভেঙেছে তারই ঘূর্ণিতে। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পাওয়া গ্রিনকে ১১৪ রানে গ্লাভসবন্দি করিয়েছেন। এই জুটি আবার ভারতের মাটিতে রেকর্ডও। ১৯৭৯ সালের পর জুটির ডাবল সেঞ্চুরি দেখেছে অজি দল।   

চা বিরতির পর ১০ ঘণ্টায় ১৮০ রানের অনবদ্য ইনিংস খেলা উসমান খাজাকে অক্ষর প্যাটেল বিদায় দিলে ইনিংসের সমাপ্তিটা হয়ে পড়ে আসন্ন। খাজা যখন ফিরে যান তখন স্কোর ছিল ৮ উইকেটে ৪০৯। কিন্তু নবম উইকেট জুটিতে টড মারফি আর নাথান লায়ন মিলে ৭০ রানের জুটি গড়ে ভারতকে হতাশ করেছেন। তাতে স্কোরটাও ভালো অবস্থানে গেছে। শেষের প্রতিরোধও ভেঙেছেন অশ্বিন। তাতে অস্ট্রেলিয়াকে ৪৮০ রানে থামানো গেছে।    

৯১ রানে ৬ উইকেট নিয়েছেন। ১৩৪ রানে দুটি শিকার মোহাম্মদ সামির। একটি করে নিয়েছেন রবিন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল।

এত বড় স্কোরের বিপরীতে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনটা নির্বিঘ্নে শেষ করেছে স্বাগতিক দল। ১০ ওভারে বিনা উইকেটে ভারত ৩৬ রান তুলেছে। ক্রিজে আছেন রোহিত শর্মা (১৭*) ও শুবমান গিল ১৮*। ভারত এখনও পিছিয়ে ৪৪৪ রানে।

সংক্ষিপ্ত স্কোর দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ১৬৭.২ ওভারে ৪৮০ (খাজা ১৮০, গ্রিন ১১৪, মারফি ৪১; অশ্বিন ৬/৯১)।

ভারত প্রথম ইনিংসে ১০ ওভারে ৩৬/০ (রোহিত ১৭*, গিল ১৮*)। 

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের