ম্যাথুজের সেঞ্চুরিতে নিউ জিল্যান্ডকে শ্রীলঙ্কার চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক
১২ মার্চ ২০২৩, ১২:১৫আপডেট : ১২ মার্চ ২০২৩, ১২:২৭

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন নিউ জিল্যান্ডের বিপক্ষে বোলারদের নৈপুণ্যে আধিপত্য বিস্তার করেছিল শ্রীলঙ্কা। কিন্তু প্রথম ইনিংসে টেল এন্ডারদের প্রতিরোধের মুখে ম্যাচের নিয়ন্ত্রণ হারায় তারা। তবে রবিবার ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের চতুর্থ দিন অ্যাঞ্জেলো ম্যাথুজের সেঞ্চুরি সফরকারীদের লড়াইয়ে ফেরায়। ২৮৫ রানের চ্যালেঞ্জিং টার্গেট ছুড়ে দিয়েছে তারা।

লক্ষ্যে নেমে নিউ জিল্যান্ড ১ উইকেটে ২৮ রানে দিনের খেলা শেষ করেছে। এখনও তাদের দরকার ২৫৭ রান। বলা যায়, জয়ের পাল্লা তাদের দিকে ভারী। তবে শেষ দিন তাদের ব্যাটিং লাইনে লঙ্কান বোলাররা বড় ধাক্কা দিলে জমে উঠতে পারে ম্যাচ।  

তৃতীয় দিন শেষ বিকালে দ্রুত তিন উইকেট হারায় শ্রীলঙ্কা। নাইটওয়াচম্যান প্রভাত জয়াসুরিয়া পরের দিন অ্যাঞ্জেলো ম্যাথুজকে সঙ্গ দিতে পারলেন না। ৬ রানে থামেন তিনি। লঙ্কানদের প্রথম চারটি উইকেটই গেলো ব্লেয়ার টিকনারের দখলে।

৯৫ রানে চতুর্থ উইকেট হারানোর পর লঙ্কানদের পথ দেখান দুই অভিজ্ঞ ব্যাটার ম্যাথুজ ও দিনেশ চান্ডিমাল। পঞ্চম উইকেটে তারা স্কোর দুইশর ঘরে নেন। দ্বিতীয় সেশনের শেষ দিকে ১০৫ রানের এই জুটি ভাঙেন টিম সাউদি। ১০৭ বলে ৪২ রানে বোল্ড হন চান্ডিমাল।

ধনঞ্জয়া ডি সিলভার সঙ্গে ৬০ রানের জুটি গড়ে ফিরে যান ম্যাথুজ। তার আগে ৭ ইনিংস পর সেঞ্চুরির দেখা পান সাবেক অধিনায়ক। ১৪তম শতক হাঁকান তিনি ২২৬ বল খেলে ১০টি চার মেরে। আর ১৫ রান যোগ করেন ম্যাথুজ। ২৩৫ বলে ১১ চারে ১১৫ রানে তাকে ফেরান ম্যাট হেনরি।

এরপরই নামে ধস। ম্যাথুজ প্যাভিলিয়নে ফেরেন দলের ২৬০ রানে। আর ৪২ রানে সবগুলো উইকেট হারায় লঙ্কানরা। ৭৩ বলে ৭ চারে ৪৭ রানে অপরাজিত ছিলেন ধনঞ্জয়া।

শ্রীলঙ্কাকে ৩০২ রানে গুটিয়ে দিতে নিউ জিল্যান্ডের পক্ষে টিকনার সর্বোচ্চ চার উইকেট নেন। তিনটি উইকেট পান হেনরি। সাউদি তার চেয়ে একটি কম, দুটি উইকেট।

লক্ষ্যে নেমে পঞ্চম ওভারে ওপেনার ডেভন কনওয়েকে (৫) হারায় কিউইরা। কাসুন রাজিথা ফিরতি ক্যাচ ধরেন। ৯ রানে ১ উইকেট হারানোর পর টম ল্যাথাম ও কেন উইলিয়ামসন সতর্ক ব্যাটিংয়ে দিন শেষ করেন। ল্যাথাম ১১ ও উইলিয়ামসন ৭ রানে অপরাজিত ছিলেন।

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী