নাসের হুসেন মনে করেন, বাংলাদেশ সিরিজকে ইংল্যান্ড গুরুত্ব দেয়নি  

স্পোর্টস ডেস্ক
১৩ মার্চ ২০২৩, ১২:১৭আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১২:৪২

ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজে পুরোপুরি কাবু হয়েছে ইংল্যান্ড দল। এক ম্যাচ আগেই বাংলাদেশের কাছে প্রথমবার দ্বিপাক্ষিক কোনও সিরিজে পরাজয়ের স্বাদ পেয়েছে। এমন হারের পর সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেনের মনে হয়েছে, বাংলাদেশ সিরিজটাকে যথেষ্ট গুরুত্ব দেয়নি ইংল্যান্ড।

ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে ইংল্যান্ড যে বিশ্ব চ্যাম্পিয়ন সেটি মনে করিয়ে নাসের হুসেন স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘আমরা ইংল্যান্ড ক্রিকেট টিম। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা সফর। আমরা দেখেছি বাংলাদেশের জন্য সেটা কতটা গুরুত্বপূর্ণ। আমাদেরও উচিত ছিল সিরিজটাকে একই মর্যাদা দেওয়া। তাই স্কোয়াডটা ইংল্যান্ডের মোটেও ভারসাম্যপূর্ণ ছিল না।’

ভারসাম্যপূর্ণ দলের কথা এজন্যই বলা হচ্ছে সামনে ৫০ ওভারের বিশ্বকাপ হবে ভারতের মাটিতে। ওয়ানডে সিরিজ জিতলেও এই সময়ে চোটের কারণে ব্যাটার উইল জ্যাকসকে হারিয়ে কোনও বদলি ব্যাটার নেয়নি তারা। তাছাড়া টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন বেন স্টোকস ও হ্যারি ব্রুকসও পৃথক টেস্ট সিরিজের জন্য এই সফরে নেই। তাতে দুই টি-টোয়েন্টিতেই বড় স্কোরের দেখা পায়নি কোনও ব্যাটার। নাসের হুসেন মনে করেন, এক্ষেত্রে জ্যাকসের বদলে বাড়তি একজন ব্যাটার রাখা প্রয়োজন ছিল। তার কথা, ‘নির্বাচকদের অবশ্যই অনেকগুলো বিষয় মাথায় রেখে কাজ করতে হয়েছে। সামনেই অ্যাশেজ আছে। তাই টেস্টের খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের সাদা বলের ক্রিকেটাররা টেস্ট খেলতে ব্যস্ত। তাছাড়া কয়েকজন চোট আক্রান্তও। সামনেই আবার কাউন্টি মৌসুম শুরু হবে। কিন্তু আমাদের ১৮টি কাউন্টি আছে। যদি একজন বা দুইজন ব্যাটার বাংলাদেশে আনতে না পারি; যদি এর মানে এই হয় যে ওলি পোপ অথবা জ্যাক ক্রলিকে উড়িয়ে আনা। তাহলে আমাদের একজন ব্যাটার কম- শুধু এটা বলাটা যথেষ্ট নয়।’       

/এফআইআর/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের