জার্সি উন্মোচনের দিনে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য জানালো আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২৩, ০০:৩৬আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০০:৩৬

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু হয়েছে বুধবার থেকে। প্রথম দিনে অবশ্য ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর ম্যাচ ছিল না। বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে চলতি মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নামবে আকাশী-নীল জার্সিধারীরা। তার আগে বুধবার ধানমন্ডিতে অবস্থিত আবাহনী লিমিটেডের কার্যালয়ে জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে আবাহনীর সব ক্রিকেটার উপস্থিত ছিলেন। দলের পক্ষ থেকে মোসাদ্দেক হোসেন জানিয়েছেন, তাদের লক্ষ্য শিরোপা পুনরুদ্ধার করা।

জার্সি উন্মোচনের দিনে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য জানালো আবাহনী

টানা তিনবারের চ্যাম্পিয়ন আবাহনীকে হারিয়ে গত আসরে শিরোপা জেতে নুরুল হাসান সোহানের দল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। সেই শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে আবাহনী শক্তিশালী দল গঠন করেছে এবার। জাতীয় দলের জার্সিতে দারুণ ফর্মে থাকা লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ খেলবেন আবাহনীর হয়ে। এছাড়া এনামুল হক বিজয়, আফিফ হোসেন, নাঈম শেখ, মোসাদ্দেক হোসেনের সাথে যুব বিশ্বকাপ জয়ী দলের দুই ক্রিকেটার মাহমুদুল হাসান ও তানজিম হাসান সাকিবকে দলে ভিড়িয়েছে আবাহনী।

প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ২১ বার শিরোপা জিতেছে আবাহনী। গতবারের আগের তিন মৌসুমে টানা শিরোপা জিতে হ্যাটট্রিক করেছিলে ঐতিহ্যবাহী ক্লাবটি। গত আসরে শিরোপা খোঁয়ানো দলটির এবারের মিশন শিরোপা পুনরুদ্ধার। এ প্রসঙ্গে মোসাদ্দেক হোসেন বলেছেন, ‘আবাহনী সবসময় চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই দল গঠন করে। গত আসরে দুর্ভাগ্যবশত আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি। এবার যেমন দল গঠন করা হয়েছে, আমরা শিরোপা জেতার আশা করতেই পারি।’

জার্সি উন্মোচনের দিনে শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য জানালো আবাহনী

আবাহনীতে জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার রয়েছে। জাতীয় দলের ব্যস্ত সূচির কারণে পুরো মৌসুমে শান্ত-তাসকিন-লিটনদের পাচ্ছে না দলটি। যদিও মোসাদ্দেক মনে করেন শিরোপার লড়াইয়ে থাকতে দলের বাকি ক্রিকেটাররা যথেষ্ট দক্ষ, ‘অবশ্যই জাতীয় দলের ক্রিকেটাররা থাকলে ভালো হতো। যাদের দলে জাতীয় দলের ক্রিকেটার আছে, (তাদের অনুপস্থিতিতে) তারা সবাই স্বাভাবিকভাবে ভুগবে। তারপরও আমি মনে করি আমাদের দলে যারা আছে, আমাদের লক্ষ্য অর্জনের জন্য তারা যথেষ্ট যোগ্য।’

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের