তৃতীয় ওয়ানডের দলে নেই আফিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৩, ১৪:০৬ আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৬:২৮

সিলেটে চলমান সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম দুই ওয়ানডের ১৬ জনের দল ঘোষণা করা হয়েছিল। সেখানে আফিফ হোসেনের নাম থাকলেও এখন পর্যন্ত একাদশে স্থান হয়নি তার। শেষ ওয়ানডের আগে আকস্মিকভাবে জানা গেলো, তাকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পরে বিসিবি দল দিলে দেখা যায়, আফিফের সঙ্গে পেসার শরিফুল ইসলামকেও বাদ দেওয়া হয়েছে। 

বিষয়টি নিয়ে প্রশ্ন দেখা দিলে নির্বাচক হাবিবুল বাশার বাংলা ট্রিবিউনকে বলেছেন, বিশেষ কোনও কারণে তাকে বাদ দেওয়া হয়নি। বরং এই অবস্থায় দল ছন্দে আছে বলেই তাকে খেলানোর সুযোগ নেই, ‘ইনজুরির কথা বিবেচনা করে ১৬ জনের দল দেওয়া হয়েছিল। এখন আর সেই শঙ্কা নেই। আফিফকে যেহেতু একাদশে রাখা যাচ্ছে না। তাই তাকে বসিয়ে না রেখে ঢাকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখানে সে প্রিমিয়ার লিগ খেলবে।’ 

শুরুতে মূল দলে জাকির হাসানেরও নাম ছিল। তার ইনজুরিতে পরে যুক্ত হয় রনি তালুকদারের নাম। 

সিলেটে প্রথম ম্যাচ জিতে বাংলাদেশ এগিয়ে থাকলেও দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। ২৩ মার্চ একই ভেন্যুতে শেষ ম্যাচটি আধাঘণ্টা দেরিতে অনুষ্ঠিত হবে। আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডের দিন প্রথম রোযা। ইফতারের সময় প্রথম ইনিংসের বিরতি যেন দেওয়া যায়, সেই কারণেই মূলত ওই ম্যাচটি দুপুর আড়াইটায় দেওয়া হয়েছে।

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
চোটের শঙ্কা নিয়েই বাংলাদেশ সিরিজের দলে অস্ট্রেলিয়া অধিনায়ক
কেন কোহলি ‘চেজ মাস্টার’, সংখ্যাতেই মিলছে উত্তর
১৪ দলের ২০২৭ বিশ্বকাপ নিয়ে যা জানা দরকার
সর্বশেষ খবর
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অ‌ভি‌যো‌গে নারীসহ দুই জনের সশ্রম কারাদণ্ড
ট্রাফিক সার্জেন্টের সঙ্গে অসদাচরণের অ‌ভি‌যো‌গে নারীসহ দুই জনের সশ্রম কারাদণ্ড
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
সায়েম স্যারের জন্য এবার চোখ বেঁধে মিছিল
সায়েম স্যারের জন্য এবার চোখ বেঁধে মিছিল
মেসির বিদায়ী ম্যাচে নেই দুই ঘনিষ্ঠ সতীর্থ
মেসির বিদায়ী ম্যাচে নেই দুই ঘনিষ্ঠ সতীর্থ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো