নিউ জিল্যান্ডে স্কুলবালকের ‘পারফেক্ট ওভার’

স্পোর্টস ডেস্ক
২৩ মার্চ ২০২৩, ১২:২৩আপডেট : ২৩ মার্চ ২০২৩, ১২:২৩

ক্রিকেটে ‘পারফেক্ট ওভার’ শব্দযুগলের সঙ্গে ক্রিকেটারদের পরিচয় নেই বললেই চলে। সবদিক থেকে একজন নিখুঁত বোলারও এক ওভারের প্রতিটি বলে উইকেট নেওয়ার কল্পনা করতে পারেন না। অথচ একজন স্কুলবালক এই বিরল কীর্তি গড়ে ফেলেছেন। নিউ জিল্যান্ডে এক স্কুল টুর্নামেন্টে পালমেরস্টোন নর্থ বয়েজ হাই স্কুলের ফার্স্ট একাদশের বোলার ম্যাট রোয়ে এই সাফল্য পেয়েছেন।

রোটোরুয়া বয়েজ হাই স্কুলের বিপক্ষে বুধবার এক ওভারে ছয় উইকেট নিয়েছেন ১৩ বছর বয়সী রোয়ে। নিউ জিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে আমন্ত্রণ পেয়ে তিনি তার ছয় ওভারে মাত্র ১২ রান দিয়ে পেয়েছেন ৯ উইকেট। নিজের পঞ্চম ওভারে অবিশ্বাস্য কীর্তির দেখা পান তিনি। রোয়ে বলেছেন, ‘সত্যি বলতে এটা ছিল অদ্ভুত। একেবারে অবিশ্বাস্য।’ 

টাউরাঙ্গায় সুপার এইট টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে নেমেছিল নর্থ বয়েজ। প্রথম ওভারেই উইকেট নিয়ে ভালো শুরু এনে দেন রোয়ে। এরপর দলের নবম ওভারে আগুন ঝরে তার বলে।

তিনি বলেছেন, ‘প্রথম দুয়েকটি বল ভালো মনে আছে। প্রথম বল স্নিক করে দ্বিতীয় স্লিপে ক্যাচ হলো। পরেরগুলো স্টাম্প বরাবর করে ছেড়ে দিলাম, চারটি ক্লিন বোল্ড এবং অন্যটি ছিল এলবিডব্লিউ।’

হ্যাটট্রিকের পর ডাবল হ্যাটট্রিকে অনুভূতিটা কেমন ছিল? রোয়ের জবাব, ‘মনে হচ্ছিল, ওহ তাই নাকি, সত্যিই হয়ে গেলো।’ পঞ্চম উইকেটের পর?, ‘বিস্মিত। আমি সত্যিই অবাক হয়েছিলাম, কল্পনা করিনি এমন কিছু হবে।’ তারপর ষষ্ঠ উইকেট?, ‘একেবারেই বিশ্বাস হচ্ছিল না। ছেলেরা সবাই আমাকে ঘিরে ধরলো, সত্যি বলতে পাগলের মতো লাগছিল। আমার চেয়েও তারা অনেক বেশি আনন্দিত হয়েছিল।’

১০ উইকেট নেওয়ার কাছে ছিলেন রোয়ে। কিন্তু অন্য উইকেটটি পড়ে রানআউটের কারণে। ২৬ রানে গুটিয়ে যায় রোটোরুয়া, ২.১ ওভারে রান তাড়া করে ফেলে নর্থ বয়েজ। 

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী