কিংসলের ইতিহাস গড়ার দিনে উচ্ছ্বসিত বাংলাদেশি স্ত্রী-মেয়ে

তানজীম আহমেদ, সিলেট থেকে 
২৫ মার্চ ২০২৩, ২৩:৩৬আপডেট : ২৫ মার্চ ২০২৩, ২৩:৩৯

এলিটা কিংসলে বাংলাদেশের জার্সি গায়ে মাঠে নামবেন- এমন দৃশ্য স্বচক্ষে দেখার জন্য সরাসরি  সিলেটে চলে এসেছিলেন তার স্ত্রী ও মেয়ে। শনিবার বিকালে জেলা স্টেডিয়ামের মাঠে বাংলাদেশের একাদশে শুরুতে কিংসলেকে খেলতে না দেখে মনটা খারাপই হয়েছিল তাদের। ম্যাচের বিরতির পর আবার  মন ভালো হতে সময় লাগেনি। কিংসলে মাঠে নামার সুযোগ পান। প্রথম নাইজেরিয়ান বংশোদ্ভুত স্ট্রাইকার হয়ে লাল-সবুজ জার্সি গায়ে চাপিয়ে খেললেন। এমন দৃশ্য দেখে স্ত্রী ও একমাত্র কন্যা এখন বেজায় খুশি।

২০১১ সালে বাংলাদেশে এসে খেলা শুরু করেন কিংসলে। পরের বছর মন দেওয়া-নেওয়া করে বিয়ে করেন বাঙালি মেয়ে লিজাকে। সেই ঘরে একটি মেয়েও আছে। নামও বাবার নামের সঙ্গে মিলিয়ে রাখা, এলিটা সাফিরা। 

মা ও মেয়ে কিংসলের এমন দিনটির জন্য অপেক্ষায় ছিলেন। স্ত্রী লিজা জাফর যেমনটা বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আসলে এই দিনটির জন্য আমাদের সবার অপেক্ষা ছিল। ওকে লাল সবুজ জার্সি গায়ে খেলতে দেখে কী যে ভালো লেগেছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। ২০২১ সালে সে বাংলাদেশি হয়েছে। আর আজ বাংলাদেশ দলে খেলার সুযোগ পেয়ে মনে হচ্ছে সব কিছুই পাওয়া হয়েছে। আমরা আসলে অনেক খুশি।’

কোচ কাবরেরার সঙ্গে কিংসলের পরিবার

মেয়ে এলিটা সাফিরা বাবার খেলা দেখে রোমাঞ্চিত, ‘বাবাকে লাল সবুজ জার্সি গায়ে খেলতে দেখে আমার অনেক ভালো লাগছে। বাবার জন্য গর্বিত। বাবা বাংলাদেশ দলে খেলার সুযোগ পেয়েছে। তবে গোল পেলে আরও ভালো লাগতো। মিস হয়েছে। এর জন্য একটু খারাপ লাগছে।’

শুধু বাংলাদেশেই নয়, নাইজেরিয়ার নাগরিকত্ব না থাকলেও কিংসলের মা ও পরিবারের অন্যদের সঙ্গে তার যোগাযোগ ঠিকই আছে। তারাও বেজায় খুশি।

এমন দিনটি আসলেই কিংসলের পরিবারের জন্য স্মরণীয় একটি দিন।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে