ওয়ানডে বিশ্বকাপে সেরা দলগুলোর একটি হবে আফগানিস্তান: শোয়েব আখতার

স্পোর্টস ডেস্ক
২৬ মার্চ ২০২৩, ১৮:১০আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৮:১০

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তানকে হারিয়ে শুরু করেছে আফগানিস্তান। ২০ ওভারে ৯২ রানে তাদের থামানোর পর আফগানরা ১৩ বল হাতে রেখে ম্যাচ জিতে যায়। প্রথমবার টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হারিয়েছে আফগানিস্তান। সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতারের মতে, এই আফগানিস্তানকে ভারতে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে অন্যতম সেরা দল হিসেবে গণ্য করা হবে।

আফগানরা অনেক পরিপক্বতা নিয়ে খেলছে বললেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। তিনি বলেছেন, ‘আফগানিস্তান অদম্য একটি দল। তাদের শক্তিশালী বোলিং লাইনআপ আছে এবং তাদের স্পিনাররাও দুর্দান্ত। তাদের সব স্পিনারই রহস্যময়ী। সময় আসতে আসতে ভারতে বিশ্বকাপে সেরা দলগুলোর একটি হবে আফগানিস্তান। আমি খুব খুশি যে আমাদের পাঠান ভাইয়েরা চমৎকার ক্রিকেট খেললো এবং জিতলো।’

তিনি আরও যোগ করেন, ‘আমি খুশি যে আফগানিস্তান পাকিস্তানকে প্রথমবার হারিয়েছে এবং পরিপক্বতার সঙ্গে ভালো ক্রিকেট খেলছে। আমি আফগানিস্তান থেকে অনেক কল পেয়েছি এবং আমি কাবুল যেতে চাই।’

একই সঙ্গে নিজ দেশের অধিনায়ক শাদাব খানকেও সাহস জুগিয়েছেন শোয়েব, ‘শাদাব, হাল ছেড়ো না। তুমি একজন চমৎকার অধিনায়ক। শক্তভাবে ঘুরে দাঁড়াও এবং আফগানিস্তানকে দেখিয়ে দাও যে তোমরা কঠিন লড়াই করো।’

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের