পাকিস্তানকে সিরিজে হারিয়ে আফগানদের ইতিহাস

স্পোর্টস ডেস্ক
২৭ মার্চ ২০২৩, ০৩:৩৪আপডেট : ২৮ মার্চ ২০২৩, ১৩:৩৩

আগের ম্যাচে পাকিস্তানকে প্রথমবার টি-টোয়েন্টিতে হারানোর স্বাদ পায় আফগানিস্তান। এবার সেই অর্জন আরও রাঙালো তারা সিরিজ নিশ্চিত করে। রবিবার শারজায় ৭ উইকেটে পাকিস্তানকে হারিয়ে এক ম্যাচ আগেই সিরিজ জিতেছে তারা।

টসে জিতে পাকিস্তান ব্যাটিংয়ে নামে। ফজল হক ফারুকি প্রথম ওভারেই সাইম আইয়ুব ও আব্দুল্লাহ শফিককে পরপর দুই বলে ফেরান। দুজনের কেউই রানের খাতা খুলতে পারেননি। পুরুষ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে টানা চার ম্যাচ ডাক মারেন শফিক। চতুর্থ ওভারে মোহাম্মদ হারিস ফেরেন পাকিস্তানকে বিপদে ফেলে। ২০ রানে ৩ উইকেটের ধাক্কা ভালোভাবে লেগেছিল।

তৈয়ব তাহির ও ইমাদ ওয়াসিম টুকটাক ব্যাটিংয়ে ৪০ রান যোগ করেন। তাহির ১৩ রানে করিম জানাতের শিকার। পরের ওভারে আজম খানকে মাঠছাড়া করেন রশিদ খান (১)। ৩ রানের ব্যবধানে ২ উইকেট হারানো দল শেষ পর্যন্ত স্থির হয় শাদাব খান ও ইমাদের জুটিতে। তারা ইনিংস শেষ করে আসেন। তারা যোগ করেন ৬৭ রান। ইমাদ ৫৭ বলে ২ চার, ৩ ছয়ে করেন ৬৪ রান। ২৫ বলে ৩২ রান করেন শাদাব।

কোনোভাবে ১৩০ রান করে থামে পাকিস্তান, ৬ উইকেটের বিনিময়ে।

লক্ষ্যে নেমে ৩০ রানে প্রথম উইকেট হারায় আফগানরা। তাতে খুব একটা ক্ষতি হয়নি। পাকিস্তানের ধারহীন বোলিংয়ে জয় আদায় করে নেয়। রহমানউল্লাহ গুরবাজের সাথে ইবরাহিম জাদরানের ৫৬ রানের জুটি জয়ের পথে রাখে। গুরবাজ ৪৪ রান করে আউট হন। ইবরাহিম থামেন ৩৮ রান করে। তখন ১৬ বলে লাগতো ২৯ রান।

নাজিবউল্লাহ জাদরান ও মোহাম্মদ নবী ১ বল বাকি থাকতেই লক্ষ্য ছোঁন। নাজিবউল্লাহর ব্যাটে আসে জয়সূচক চার রান, ১২ বলে ২৩ রান করেন তিনি। নবী ১৪ রানে খেলছিলেন।

১৯.৫ ওভারে ৩ উইকেটে আফগানরা করে ১৩৩ রান।

ম্যাচসেরা হয়েছেন ফারুকি।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী