ইসলামাবাদ পুলিশের কর্মকর্তা হলেন পাকিস্তানি পেসার

স্পোর্টস ডেস্ক
২৮ মার্চ ২০২৩, ২১:৪৩আপডেট : ২৮ মার্চ ২০২৩, ২১:৪৭

ইসলামাবাদ পুলিশের কর্মকর্তা হলেন পাকিস্তানের পেসার হারিস রউফ। ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি পুলিশ তাকে সম্মাননা র‌্যাঙ্ক দিয়েছে। তার পদবী ডেপুটি সুপারইন্টেনডেন্ট পুলিশ (ডিএসপি)।

রউফকে ব্যাজ পরিয়ে দেন ইসলামাবাদ পুলিশের আইজি ডক্টর আকবর নাসির খান। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশিত ছবিতে দেখা যায়, পুলিশের পোশাক পরে আছেন রউফ। তাকে ব্যাজ পরিয়ে দিচ্ছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা।

টুইটার অ্যাকাউন্টে পাকিস্তানি পেসার লিখেছেন, ‘আইসিটি পুলিশের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পেয়ে আমি সত্যিই সম্মানিত এবং এই পোশাক পরা অনেক সম্মানজনক, যে পোশাকে আমাদের বীরেরা দায়িত্ব পালন করেন জীবন দিয়ে।’

পাকিস্তানের পুলিশের কাছ থেকে সম্মাননা র‌্যাঙ্ক পাওয়া প্রথম ক্রিকেটার কিন্তু রউফ নয়। ক্রিকেটের তারকাদের মাধ্যমে জনসাধারণের সঙ্গে পুলিশের দূরত্ব ঘোচাতে এই পদক্ষেপ আগেও নিয়েছে দেশটির পুলিশ বাহিনী। সম্প্রতি বেলুচিস্তান পুলিশ নিয়োগ দেয় পেসার নাসিম শাহকে। এছাড়া খাইবার পাখতুনখাওয়ার ডিএসপি হন শাহীন শাহ আফ্রিদি।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি