সাকিবদেরকে আর্জেন্টিনার জার্সি উপহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৩, ১৫:৪৮আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৫:৫৩

আর্জেন্টিনা জাতীয় ক্রিকেট দলের ভালোবাসায় সিক্ত হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দলটির তরফ থেকে বাংলাদেশকে একটি জার্সি উপহার দেওয়া হয়েছে। সেই জার্সি গ্রহণ করেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের স্বীকৃত পেজে দুটি ছবি পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। মূলত বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়ে জার্সিটি পাঠিয়েছেন আর্জেন্টিনার পুরুষ ও নারী ক্রিকেট দলের দুই অধিনায়ক।

ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান আর্জেন্টিনা জাতীয় ক্রিকেট দলের একটি জার্সি গ্রহণ করেছেন। আর্জেন্টিনা পুরুষ ক্রিকেট দলের অধিনায়ক হার্নান ফেনেল ও নারী দলের অধিনায়ক অ্যালিসন স্তকস বাংলাদেশ দলের জন্য শুভেচ্ছাসহ এটি পাঠিয়েছেন। (তাদের তরফ থেকে) ধারাভাষ্যকার অ্যান্ড্রু লিওনার্ড জার্সিটি বাংলাদেশে নিয়ে এসেছেন।’
 
এমনিতে সাকিব আর্জেন্টিনা ফুটবল দলের পাগল সমর্থক। কাতার বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে শুটআউটে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মেসির দল। ৩৬ বছর অপেক্ষার পর আর্জেন্টিনা তৃতীয় বিশ্বকাপ ট্রফির দেখা পেয়েছে। আর ৫ বারের চেষ্টায় অমরত্ব পেয়েছেন মেসি। ওই ফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনার জেতার সঙ্গে সঙ্গেই তার জার্সি গায়ে জড়িয়ে গাড়ি নিয়ে রাস্তাতে বেরিয়ে পড়েছিলেন সাকিব। রাস্তায় তখনও হাজারো মানুষ উল্লাসে মত্ত। 

বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিবের ফুটবলে প্রিয় দল আর্জেন্টিনা। মূলত মেসির কারণেই তার আর্জেন্টিনাকে সমর্থন। সাকিব মেসির এত বড় ভক্ত যে একবার একটি টিভি শোতে সাকিবকে প্রশ্ন করা হয়েছিল- চাঁদে যদি নিজের স্ত্রী ছাড়া আরেকজনকে নেওয়া যায়, আপনি কাকে নেবেন? এক মুহূর্ত না ভেবে সাকিব মেসির নাম বলেন। গত বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনাবাসী জেনে গেছে বাংলদেশ তাদের কতটা ভালোবাসে!

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের