সাকিব কেন বোলিং করেনি তাকেই প্রশ্ন করুন: ডোনাল্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৩, ২০:৪৫আপডেট : ০৬ এপ্রিল ২০২৩, ২০:৪৯

আয়ারল্যান্ডের বিপক্ষে আগের দিন ১৭ ওভার বোলিং করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার একমাত্র টেস্টের তৃতীয় দিন বোলিং করেছে আরও ৯০ ওভার। অথচ পাক্কা ১০৭ ওভারে সাকিব হাত ঘুরিয়েছেন মাত্র ১৩ ওভার। বুধবার ৭ ওভার বোলিং করে ২ উইকেট পেয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার বিচ্ছিন্ন ভাবে আরও ৬ ওভার বোলিং করলেও পুরোটা দিন আর আক্রমণেই আসেননি। সাকিবের এমন অবস্থা বাইরে থেকেও দৃষ্টিকটু লেগেছে। তৃতীয় দিনের খেলা শেষে পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডও বলতে পারলেন না টেস্ট অধিনায়ক কেন বল করেননি।

প্রথম ইনিংসেও সাকিব মাত্র ৩ ওভার বল করেছিলেন। পরে সংবাদ সম্মেলনে এর কারণ জানাতে ব্যর্থ হন তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসে অবশ্য সাকিব প্রথম ওভারেই বল হাতে নিয়েছিলেন। আশা করা হচ্ছিল, তিনিই হয়তো সামনে থেকে নেতৃত্ব দেবেন। কিন্তু আগের দিন ৭ ওভার করার পর বৃহস্পতিবার শুরুর প্রথম স্পেলে ৩ ওভার করেছেন। এরপর ৪৭ তম ওভারে এসে একটি মাত্র ওভার করে ফের বিরতিতে গেছেন। দিনভর এভাবেই নিজের মতো করে আক্রমণে এসেছেন। অথচ মাঠে বেশিরভাগ সময় উপস্থিত থাকলেও তার বোলিং না করার কোন যুক্তি খুঁজে পাওয়া যায়নি।

দিন শেষে দলের প্রতিনিধি হয়ে আসা অ্যালান ডোনাল্ডও বোলিং না করার কোন ব্যাখ্যা দিতে পারলেন না, ‘আমার স্বীকার করতে হবে যে, এ ব্যাপারে আমার ধারনা নেই (সাকিব কেন বোলিং করেননি)। তাকে ফিট মনে হয়েছে। বাথরুম ব্রেকে দুইবার ড্রেসিংরুমে এসেছে। তবে আমি ঠিক নিশ্চিত নই, মনে হয় অন্যদের ভালো করার সুযোগ দিতেই এমনটা করেছে। তাই বলতে পারছি না কেন আজকে পর্যাপ্ত সময় বোলিং করেনি। ১৩ ওভারে ২০ এর বেশি রান দিয়ে সে দুই উইকেট নিয়েছে। আমার মনে হয়েছে যখন দ্বিতীয় নতুন বল নেওয়া হয়েছে সেটা আজকের বিগ ফ্যাক্টর হতে যাচ্ছে। সত্যি বলতে গতকালকের মতো বল ঠিক ততটা স্পিন করছিল না। মনে হচ্ছিল, পিচটা নতুন বলের জন্য। এই উইকেটে সেট হতে পারলে রান করা সম্ভব। আমি বলবো, এই প্রশ্ন সাকিবকেই করুন।’

তবে ডোনাল্ড স্বীকার করছেন, সাকিবের বোলিং না করাটা পার্থক্য তৈরি করেছে, ‘অবশ্যই পার্থক্য তৈরি করেছে। কারণ দারুণ বল করছে। একপ্রান্ত সে আটকে দেয়। পাশাপাশি অভিজ্ঞ ক্রিকেটার। বুদ্ধির সঙ্গে পেসে ভ্যারিয়েশন তৈরি করতে পারে। যদিও পুরো দিনে ওই রকম টার্নই ছিল। আমার মনে হয়, সে একপ্রান্ত আগলে রাখতে পারতো।’ সেটি না হওয়ায় আইরিশ ব্যাটাররা দাপট দেখিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকখানিই নিয়ে ফেলেছে। এই দিনের কথা ভুলে ডোনাল্ড মুখিয়ে নতুন দিনের শুরুটা ভালো করতে, ‘আমার মনে হয় মিরাজ, তাইজুল ও অন্য তিন পেসাররা চেষ্টাটা করেছে। তার পরেও সেটা হয়নি। কালকের সকালটা গুরুত্বপূর্ণ। ভুল না হলে ওরা ১৩০ রানে এগিয়ে আছে। কালকে (শুক্রবার) দ্রুত অলআউট করে দিতে হবে। ব্যাটিংয়ে নামতে হবে এবং ভালো ব্যাটিং করতে হবে।’

/আরআই/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের