শেষ ওভারে রোমাঞ্চকর জয়ে সিরিজ নিউ জিল্যান্ডের

স্পোর্টস ডেস্ক
০৮ এপ্রিল ২০২৩, ১২:২৯আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১২:৩৩

শ্রীলঙ্কার ডেথ বোলিং নিউ জিল্যান্ডের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নিতে বসেছিল। কিন্তু কুইন্সটাউনে স্নায়ু ধরে রেখে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি চার উইকেটে জিতে ২-১ এ সিরিজ নিশ্চিত করলো কিউইরা।

কুশল মেন্ডিসের ৪৩ বলে ৭৩ রানের ইনিংস ছাপিয়ে টিম সেইফার্টের ৪৮ বলে ৮৮ রানে ১৮৩ রান তাড়া করে সফল হয় নিউ জিল্যান্ড। সাত উইকেট হাতে রেখে ২৩ বলে ২৯ রান যখন দরকার, তখন আউট হন সেইফার্ট, হয়তো নিজেও ভাবেননি শেষ দিকে ম্যাচ এতটা উত্তেজনায় ঠাসা থাকবে।

১৭ থেকে ১৯ ওভার পর্যন্ত মাত্র ১৯ রান দেয় শ্রীলঙ্কা। তাতে করে শেষ ওভারে দরকার ছিল ১০ রান। প্রথম বলে ছক্কায় সহজ জয়ের ইঙ্গিত মিলেছিল কিন্তু শ্রীলঙ্কা পরের তিন বলে দলগত হ্যাটট্রিক করে। লাহিরু কুমারা দুটি উইকেট নেন এবং মাঝে ওয়াইডের বিনিময়ে একটি রানআউট। চার বলে চারটি উইকেট পড়তে পারতো, অ্যাডাম মিলনে বাই রান নিয়েছিলেন, কিন্তু কুমারা রানআউটের সুযোগ নষ্ট করেন। পরের বলেই রাচিন রবীন্দ্র জয়সূচক দুটি রান নেন। তাতে স্বস্তি মেলে নিউ জিল্যান্ডের ক্যাম্পে, আর কঠিন সফর হতাশায় শেষ হলো লঙ্কানদের।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ইনিংস- ২০ ওভারে ১৮২/৬ (পা. নিসাঙ্কা ২৫, কু. মেন্ডিস ৭৩, কু. পেরেরা ৩৩, ধ. ডি সিলভা ২০, দা. শানাকা ১৫; লিস্টার ২/৩৭)

নিউ জিল্যান্ড ইনিংস- ১৯.৫ ওভারে ১৮৩/৬ (চ্যা. বাওয়েস ১৭, টি. সেইফার্ট ৮৮, ট. ল্যাথাম ৩১, ড্যা. মিচেল ১৫, মা. চ্যাপম্যান ১৬; কুমারা ৩/৩৮)

ম্যাচসেরা: টি. সেইফার্ট ৮৮ (৪৮)।

ফল: নিউ জিল্যান্ড ৪ উইকেটে জয়ী।

সিরিজ: নিউ জিল্যান্ড ২-১ এ জয়ী। 

/এফএইচএম/
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের