ইমরুলের সেঞ্চুরিতে মোহামেডানের জয়ের ‘হ্যাটট্রিক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ এপ্রিল ২০২৩, ১৭:২৮আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ১৭:২৯

সাকিব আল হাসানকে দলে পাওয়ার পর থেকেই জ্বলে উঠেছে মোহামেডান! টানা হারের বৃত্তে আটকে থাকার পর শেখ জামালের বিপক্ষে বাঁহাতি অলরাউন্ডের ফেরার ম্যাচে জয় পায় তারা। এরপর অগ্রণী ব্যাংকের বিপক্ষে সাকিবকে না পেলেও জয়ের ধারায় ছিল। শনিবার বাংলাদেশের টেস্ট অধিনায়ককে দ্বিতীয়বার পেলো এবং সিটি ক্লাবকে হারিয়ে টানা তিন ম্যাচ জিতলো মোহামেডান। ইমরুল কায়েসের সেঞ্চুরি (১১৪) এবং মাহমুদউল্লাহ (৭১) ও মাহিদুল ইসলাম অঙ্কনের (৬৫) জোড়া হাফসেঞ্চুরিতে ১০১ রানের বড় জয় পেয়েছে তারা।

বিকেএসপির তিন নম্বর মাঠে ৩৪৯ রানের লক্ষ্য পায় সিটি ক্লাব। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইটেক হারাতে থাকে দলটি। ১২৮ রানে ৫ উইকেট হারানোর পর আসিফ আহমেদ রাতুল ও  আব্দুল্লাহ আল মামুন মিলে ১৩২ রানের জুটি গড়েন। তিন অঙ্কের ঘরের দিকেই ছুটছিলেন মামুন। কিন্তু ৬৫ বলে জ্যাক লিনটটের বলে ৭০ রান করে আউট হন তিনি। অধিনায়ক রাতুল ৯৬ বলে ৫২ রান করে আউট হন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৪৭ রানে থামে সিটি ক্লাবের ইনিংস।

মোহামেডানের বোলারদের মধ্যে লিনটট ৬৮ রানে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। এছাড়া সাকিব ৩৬ রানে নেন এক উইকেট। 

এর আগে টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া মোহামেডান শুরুতেই রনি তালুকদার (১১) ও সৌম্য সরকারকে (১৩) হারায়। তিন নম্বরে নেমে মেহেদী হাসান মিরাজ ৬ রানের বেশি করতে পারেননি। যাওয়ার আসার মিছিলে ব্যতিক্রমী ছিলেন অধিনায়ক ইমরুল। মাহমুদউল্লাহর সাথে চতুর্থ উইকেটে ১২১ রান তোলেন। মাহমুদউল্লাহ ৫৯ বলে ৭ চার ও  ৪ ছক্কায় খেলেন ৭১ রানের ইনিংস। এরপর অঙ্গনের সঙ্গে আরও ৪৬ রানের জুটি গড়ে আউট হন ইমরুল।  ১২১ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১১৪ রানের ইনিংস খেলেন বাঁহাতি এই ব্যাটার। অঙ্কনের ব্যাট থেকে আসে ৫২ বলে ৬৫ রানের ইনিংস। 

মোহামেডানের জার্সিতে দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে মোটামুটি ভালো করেছেন সাকিব। ব্যাট হাতে ১৬ বলে দ্রুত ২৬ রানের ইনিংস খেলার পাশাপাশি বল হাতে নিয়েছেন দুটি উইকেট। এছাড়া আরিফুলের ৬ বলে ১৪ এবং লিনটটের ২ বলে ৮ রানের অপরাজিত ইনিংসের ওপর দাঁড়িয়ে ৫০ ওভারে ৭ উইকেটে মোহামেডানের সংগ্রহ দাঁড়ায় ৩৪৮।

সিটি ক্লাবের হয়ে রায়হান রাফসান সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। দুটি উইকেট নেন আসিফ হাসান।

৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ছয়ে উঠে গেলো মোহামেডান। সমান খেলে এক পয়েন্ট কম নিয়ে নয়ে সিটি ক্লাব (৬)।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি