রিংকুর টানা ৫ ছক্কায় হারতে বসা ম্যাচ জিতলো কলকাতা

স্পোর্টস ডেস্ক
০৯ এপ্রিল ২০২৩, ১৯:৫৭আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ২০:৩৯

আইপিএলে অবিশ্বাস্য এক ম্যাচ উপহার দিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ১৭তম ওভারে রশিদ খানের হ্যাটট্রিকে পরাজয়ের দ্বারপ্রান্তে ছিল তারা। তখন জয় দেখছিল গুজরাট টাইটান্স-ই। ততক্ষণে ৭ উইকেট হারানোর পরেও এই ম্যাচ যে জেতা সম্ভব, সেটি বোধহয় কেউ কল্পনাও করতে পারেনি। সেই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন রিংকু সিং। শেষ ওভারে তার টানা ৫ ছক্কায় ৩ উইকেটের অবিশ্বাস্য জয় নিয়ে মাঠ ছেড়েছে কলকাতা। আইপিএলে এটি তাদের দ্বিতীয় জয়। 

স্কোর: গুজরাট ২০৪/৪

কলকাতা ২০৭/৭

ফল: কলকাতা ৩ উইকেটে জয়ী।

২০৫ রানের লক্ষ্যে খেলতে নামা কলকাতা একটা পর্যায়ে স্বস্তিতেই ব্যাট করছিল। ভেঙ্কটেশ আইয়ার ৮ চার ও ৫ ছক্কায় ৪০ বলে ৮৩ রানের বিস্ফোরক ইনিংস তাদের কক্ষপথে রেখেছিল। দলের ১৫.৫ ওভারে তার আউট হওয়ার পর অ্যান্টি ক্লাইমেক্সের জন্ম দেন রশিদ খান। ১৭তম ওভারে টানা তিন বলে বিদায় দিয়েছেন আন্দ্রে রাসেল, সুনীল নারিন ও শার্দুল ঠাকুরকে! ততক্ষণে ম্যাচ জয়ের সম্ভাবনাও শেষ বলে ধরে নেওয়া হয়েছিল! কিন্তু রিংকু সিং প্রান্ত আগলে অবিশ্বাস্য এক ফিনিশিংয়ে ছিনিয়ে নিয়েছেন ম্যাচ। সাত উইকেট পড়লে ছন্দপতন হওয়ায় শেষ ১২ বলে তাদের প্রয়োজন ছিল ৪৩ রান! রিংকু সিং ঠিক ১৯তম ওভারের শেষ দিকেই জ্বলে ওঠেন বিধ্বংসী ভাবে। জশ লিটলের ১৯তম ওভারের শেষ দুই বলে ৬, ৪ মেরে শেষ ৬ বলে ব্যবধান নিয়ে আসেন ২৯ রানে। তার পর যশ দায়ালের ১৯.২ ওভার থেকে শুরু করেন ছক্কা বৃষ্টি! অবিশ্বাস্য ব্যাটিংয়ে টানা ৫ ছক্কায় বিজয়ী বেশে শেষ করেছেন ম্যাচ।

রিংকু অবিশ্বাস্য ব্যাটিংয়ে ২১ বলে ৪ চার ও ৬ ছক্কায় ৪৮ রানে অপরাজিত থেকেছেন। ম্যাচসেরাও তিনি। তাছাড়া উল্লেখযোগ্য ৪৫ রান করেছেন অধিনায়ক নিতিশ রানা।

রশিদ খান ৩৭ রানে নিয়েছেন ৩ উইকেট। ২৭ রানে দুটি নিয়েছেন আলজারি জোসেফ।   

আহমেদাবাদে টস জিতে দুই হাফসেঞ্চুরিতে ৪ উইকেটে ২০৪ রান করেছে গুজরাট। সাই সুদর্শনের ৩৮ বলে করা ৫৩ রান ছাড়া ২৪ বলে ৬৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেছেন বিজয় শঙ্কর। সুদর্শনের ইনিংসে ছিল ৩টি চার ও ২টি ছয়ের মার। তাছাড়া বিজয়ের অপরাজিত ইনিংসে ছিল ৪টি চার ও ৫টি ছয়। উল্লেখযোগ্য ৩৯ রান করেছেন শুবমান গিল।

/এফআইআর/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের