কেকেআর ক্যাম্পে যোগ দিলেন লিটন

স্পোর্টস ডেস্ক
১০ এপ্রিল ২০২৩, ১৬:১৬আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ১৬:১৮

আইপিএল খেলতে গতকাল ঢাকা ছেড়েছেন লিটন দাস। আজ সোমবার ভারতে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ক্যাম্পেও যোগ দিয়েছেন তিনি।

সোমবার কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) ফেসবুকে পেজে লিটনের যোগ দেওয়ার খবর নিশ্চিত করা হয়। সেখানেই মারকুটে ওপেনারের ছবি দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে, ‘পৌঁছে গেছে লিটন দা।’

আইপিএলে এবারই প্রথম খেলার সুযোগ হয়েছে লিটন দাসের। নিলামে তাকে ৫০ লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। যার নেতৃত্বে রয়েছেন নীতিশ রানা।

এখন পর্যন্ত তিন ম্যাচে কেকেআর দুটি জয় পেয়েছে। তাদের পরবর্র্তী ম্যাচ ১৪ এপ্রিল। ওই ম্যাচে নির্বাচনের জন্য লিটন বিবেচিত হতে পারবেন। তবে কলকাতা নাইট রাইডার্স একাদশে তার সুযোগের সম্ভাবনা বেশ ক্ষীণই বলা চলে। আফগানিস্তানের উইকেটরক্ষক ব্যাটার রহমতউল্লাহ গুরবাজ শুরুর দুই ম্যাচেই রান পেয়েছেন। অবশ্য তৃতীয় ম্যাচে করেছেন ১৫ রান। এর বাইরে দলের সঙ্গে যুক্ত হয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়ও। তাই ফর্মে থাকলেও টিম কম্বিনেশনের কারণে লিটনের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা কম।

তবু ডানহাতি এই ব্যাটার আইপিএলের মতো এমন একটি ইভেন্টে যেতে পেরে ভীষণ খুশি। রবিবার ঢাকা থেকে কলকাতায় যাওয়ার সময় বিমানবন্দরে বাংলাদেশি এই উইকেটকিপার ব্যাটার জানিয়ে গেছেন, ‘এটা একটা সুযোগ আমি মনে করি। এরকম একটা ইভেন্টে কখনও যেতে পারিনি, প্রথমবার আমার জন্য। অবশ্যই ভালো লাগার, আমি খুশি।’

তিনি আরও বলেছেন, খেলার সুযোগ পেলে তা কাজে লাগানোর চেষ্টা করবেন, ‘তারা যদি খেলাতে পারে আমি খেলবো। তেমন কোনও লক্ষ্য নির্ধারণ করা নেই। যদি সুযেোগ থাকে ভালো ক্রিকেট খেলবো। সমর্থকদের উদ্দেশ্যে একটা কথা বলবো, এখানে যেমন সমর্থন করেন সেখানেও করবেন। সমর্থন করলে ভালো কিছুই হয়।’

/এফআইআর/
সম্পর্কিত
৫৪ রানে অল আউট বাংলাদেশ! 
হার্দিক পান্ডিয়াকে দলে পেতে মুম্বাইকে কী দিতে হবে কলকাতার
সাকিবের বিষয়ে আমরা নমনীয় ছিলাম, এখন আর সুযোগ নেই: প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, বিতরণ হলো মিষ্টিও
ফিতা কেটে বাঁশের সাঁকো উদ্বোধন করলেন বিএনপি নেতা, বিতরণ হলো মিষ্টিও
ড্যাবের চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ড্যাবের চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সেউতা সংকট: ইতালি থেকে স্পেন প্রবেশে কড়াকড়ি আরোপ  
সেউতা সংকট: ইতালি থেকে স্পেন প্রবেশে কড়াকড়ি আরোপ  
সকাল সকাল বাজার পরিদর্শনে আইনমন্ত্রী, বললেন ‘সিন্ডিকেট ভেঙে দেবো’
সকাল সকাল বাজার পরিদর্শনে আইনমন্ত্রী, বললেন ‘সিন্ডিকেট ভেঙে দেবো’
সর্বাধিক পঠিত
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে বাড়ছে চাপ
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
গ্লোবাল ট্যালেন্ট ভিসা: যুক্তরাজ্যে মাত্র তিন বছরে স্থায়ী হওয়ার সুযোগ
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
কনসার্টে বোতল ছুড়ে মারার ঘটনায় মুখ খুললেন হাসান 
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
হলের ছাত্রীদের ব্যক্তিগত ছবি তুলে প্রেমিককে পাঠাতেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী