পাওয়ারপ্লে ব্যর্থতার মাশুল দিচ্ছে দিল্লি

স্পোর্টস ডেস্ক
১৬ এপ্রিল ২০২৩, ১৩:২২আপডেট : ১৬ এপ্রিল ২০২৩, ১৩:২৫

আইপিএলে টানা হারের হতাশা থেকে বের হতে পারছে না দিল্লি ক্যাপিটালস। সর্বশেষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পঞ্চম পরাজয়ে মৌসুমে এখনও জয়হীন ওয়ার্নার-মোস্তাফিজরা। নেগেটিভ রানরেট নিয়ে টেবিলের তলানিতে থাকায় তাদের প্লে-অফের সম্ভাবনাও এখন হুমকির মুখে! হারের পর পাওয়ারপ্লে ব্যর্থতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন দিল্লি অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

আইপিএলে দিল্লি টানা হারের বৃত্তে থাকা একমাত্র দল। গতকালকের পরাজয়েও দায়ী ছিল ব্যর্থ টপ অর্ডার। যার বড় দায় ওয়ার্নারেরও! ২২৮ রান নিয়ে মৌসুমের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হলেও তার স্ট্রাইক রেটই (১১৭) বেশি বিতর্কের জন্ম দিচ্ছে। যা শীর্ষ দশ ব্যাটারের মধ্যে সর্বনিম্ন!

গতকাল বেঙ্গালুরুকে ৬ উইকেটে ১৭৪ রানে আটকে দিতে বোলারদের অবদান ছিল ঠিকই। কিন্তু রান তাড়ায় টপ অর্ডারের ব্যর্থতা ম্যাচ থেকে তাদের ছিটকে দিয়েছে। পাওয়ারপ্লের তিন ওভারেই পড়েছে ৩ উইকেট! টপের অর্ধেক ব্যাটার বিদায় নিয়েছেন মাত্র ৫৩ রানে! শেষ পর্যন্ত মনীশ পান্ডের ফিফটি দিল্লির স্কোর ৯ উইকেটে ১৫১ রান পর্যন্ত নিয়ে গেছে।

ম্যাচের পর পাওয়ারপ্লে ব্যর্থতার কথা উল্লেখ করেছেন ওয়ার্নার, ‘পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারিয়েছি। রান আউটও এই ফরম্যাটে গ্রহণযোগ্য নয়। যার জন্য অনেত সময় মাশুল দিতে হয়।’

ওয়ার্নার এখন পাওয়ারপ্লের ৬ ওভারে উইকেট না হারিয়ে রান খোঁজার পথ খুঁজছেন, ‘পাওয়ারপ্লে নিয়ে আমাদের কাজ করতে হবে। আর সেটা হলো প্রথম দিকে উইকেট না হারানো। বিশেষ করে প্রথম দুই কিংবা তিন ওভারে। নাহলে আগামী ম্যাচগুলোতেও এসব ক্ষতির কারণ হবে।’

/এফআইআর/   
সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম