চার সেঞ্চুরির পর প্রভাতের স্পিনে গলে শ্রীলঙ্কার দাপট

স্পোর্টস ডেস্ক
১৭ এপ্রিল ২০২৩, ১৯:২২আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৯:২৯

গল টেস্টের দ্বিতীয় দিনেও আয়ারল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার একচ্ছত্র আধিপত্য। কুশল মেন্ডিস ও দিমুথ করুণারত্নে আগের দিন বড় সেঞ্চুরি করেন। সোমবার দিনেশ চান্ডিমাল ও সাদিরা সামারাবিক্রমার ব্যাট থেকেও আসে দুই সেঞ্চুরি। চার শতকে শ্রীলঙ্কা ৬ উইকেটে ৫৯১ রানে ইনিংস ঘোষণা করে।

এরপর দ্রুত দুই উইকেট হারিয়ে আয়ারল্যান্ড প্রতিরোধ গড়লেও লঙ্কান স্পিন বিষে নীল। গল টেস্টে প্রথম ইনিংসে ৭ উইকেটে ১১৭ রানে দিন শেষ করেছে সফরকারীরা। এখনও ৪৭৪ রানে পিছিয়ে আইরিশরা।

দ্বিতীয় দিন ২২ রানের মধ্যে ২ উইকেট হারায় শ্রীলঙ্কা। আগের দিনের নাইটওয়াচম্যান প্রভাত জয়াসুরিয়া (১৬) ও ধনঞ্জয়া ডি সিলভা (১২) ফিরে যান। চান্ডিমালের সঙ্গে জুটি বাঁধেন সাড়ে পাঁচ বছর পর টেস্ট জার্সি পরা সামারাবিক্রমা। তার রাজসিক প্রত্যাবর্তন হয় তার। ৬২ বলে করা প্রথম হাফ সেঞ্চুরিকে তিন অঙ্কের ঘরে তিনি নেন আর ৫০ বল খেলে। ১১টি চারে ১১২ বলে ১০০ রান করেন সামারাবিক্রমা। অন্য প্রান্তে চান্ডিমাল ছিলেন বেশ সতর্ক। ১৫২ বলে ১২ চারে ১০০ করেন তিনি। 

দুজনের সেঞ্চুরি পূর্ণ হওয়ার কিছুক্ষণ পর ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা। ১০২ রানে চান্ডিমাল ও ১০৪ রানে সামারাবিক্রমা অপরাজিত ছিলেন।

জবাব দিতে নেমে চা বিরতির আগেই ২ উইকেট হারায় আয়ারল্যান্ড। ইনিংসের দ্বিতীয় ওভারে বিশ্ব ফার্নান্ডো জোড়া আঘাত হানেন। এরপর হ্যারি টেক্টর ও জেমস ম্যাককলাম হাল ধরেছিলেন। ৭০ রানের এই জুটি ভাঙার পর আবার ধস নামে। প্রভাত ৩৪ রানে টেক্টরকে ফেরানোর দুই বল পর কুর্টিস ক্যাম্ফারকে (০) থামান। ম্যাককলামও (৩৫) লঙ্কান স্পিনারের পরের ওভারে প্যাভিলিয়নে ফেরেন। 

লরকান টাকার ও পিটার মুর ছোট প্রতিরোধ গড়লেও দলীয় একশ রানের আগে ভাঙে তাদের জুটি। মুরকে (১৪) ফেরান প্রভাত, তারপর জর্জ ডকরেলকে (২) ফিরিয়ে ষষ্ঠ টেস্টে পঞ্চমবার পাঁচ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। 

টাকার ২১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। তার সঙ্গে ৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে অ্যান্ডি ম্যাকব্রাইন অপরাজিত ছিলেন ৫ রানে।

প্রভাত ১৯ ওভারে ৯ মেডেনে ৪২ রান দিয়ে নেন ৫ উইকেট। বিশ্ব পান দুটি উইকেট।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি