গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশের কিউরেটর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ এপ্রিল ২০২৩, ০০:৫৪আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০৪:১৪

নিজ দেশে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন বাংলাদেশের ভারতীয় পিচ কিউরেটর প্রবীন হিঙ্গানিকর। ঘটনাস্থলেই নিহত হয়েছেন তার স্ত্রী। 

বাংলাদেশের আয়ারল্যান্ড সিরিজ শেষে ছুটিতে ভারতে ছিলেন বিসিবির কিউরেটর হিঙ্গানিকর। মঙ্গলবার বিকাল ৪টায় পুনে থেকে নাগপুর যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় পড়েন তিনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হিঙ্গানিকরের দুর্ঘটনায় পড়ার কথা নিশ্চিত করেছে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।

স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পুনে থেকে নাগপুরে ফিরছিলেন হিঙ্গানিকর ও তার স্ত্রী। সমৃদ্ধি মহাসড়কের মেহকার নামক জায়গায় একটি কন্টেইনারের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনার সময় হিঙ্গানিকরই গাড়ি চালাচ্ছিলেন বলে নিশ্চিত করে স্থানীয় পুলিশ। দুর্ঘটনার পরপরই মেহকার পুলিশ স্টেশন উদ্ধারে নামে। ওখানেই মারা যান স্ত্রী সূবর্ণা। এপিআই অরুন বাকেল হিঙ্গানিকরকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠান।  

২০১৮ সালে হিঙ্গানিকরকে কিউরেটর পদে নিয়োগ দেয় বিসিবি। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রধান কিউরেটর হিসেবে নিয়োগ পেলেও বাড়তি দায়িত্ব হিসেবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেরও তত্ত্বাবধায়ন করছেন তিনি।

/আরআই/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী