আজ কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি টানা হারের বৃত্তে থাকা দিল্লি ক্যাপিটালস। জয়ে ফিরতে ম্যাচটা যেমন দুই দলের কাছে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশিদের কাছেও। অনেকেই আশায় ছিলেন দিল্লির মোস্তাফিজের বিপক্ষে খেলতে দেখা যাবে কলকাতার লিটন দাসকে। কিন্তু টস হওয়ার পর দেখা গেলো মোস্তাফিজের একাদশে জায়গাই হয়নি। তবে কপাল খুলেছে লিটনের। আইপিএলে আজ তার অভিষেক হয়েছে। লিটনকে একাদশে নিয়েই খেলতে নেমেছে কলকাতা।
লিটন ৯ এপ্রিল কলকাতায় যোগ দিয়েছেন। এর মাঝে তাকে ছাড়া তিনটি ম্যাচ খেলেছে কেকেআর।
বৃষ্টির কারণে টস হয়েছে বিলম্বিত। ম্যাচও শুরু হচ্ছে ঘণ্টাখানেক দেরিতে। টস জিতে কলকাতাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। কলকাতা আজ ৪টি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। বাদ পড়েছেন রহমানউল্লাহ গুরবাজ। দিল্লি পরিবর্তন এনেছে দুটি।
দিল্লি এখন পর্যন্ত একটিও জয় পায়নি। কলকাতা অবশ্য শেষ দুটি ম্যাচেই হার দেখেছে।
কলকাতা একাদশ: ভেঙ্কটেশ আইয়ার, লিটন দাস (উইকেটকিপার), জেসন রয়, সুনিল নারিন, নীতিশ রানা (অধিনায়ক), রিংকু সিং, মন্দীপ সিং, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, উমেশ যাদব, কুলওয়ান্ত খেজরোলিয়া। বদলি: অনুকূল, বৈভব, উইজে, সূযশ ও জগদীশান।
দিল্লি একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মিচেল মার্শ, মনীশ পান্ডে, ফিল সল্ট (উইকেটকিপার), ললিত যাদব, আমান খান, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আইনরিখ নর্কিয়া, ইশান্ত শর্মা ও মুকেশ কুমার। বদলি; শ, ধুল, সরফরাজ, সাকারিয়া ও রিপা প্যাটেল।









