বেঙ্গালুরুর কাছে টানা দ্বিতীয় হার রাজস্থানের

স্পোর্টস ডেস্ক
২৩ এপ্রিল ২০২৩, ২০:০৭আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ২০:২৬

প্রথম পাঁচ ম্যাচে চারটি জিতে আইপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে উঠেছিল রাজস্থান রয়্যালস। তারপর টানা দ্বিতীয় ম্যাচ হেরে জায়গাটি হারানোর আশঙ্কায় তারা। রবিবার রাজস্থানের বিপক্ষে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু জিতেছে ৭ রানে।

৭ ম্যাচে পঞ্চম জয়ে বেঙ্গালুরু ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে। সমান খেলে একই পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে রাজস্থান। আগে ব্যাট করে ৯ উইকেটে ১৮৯ রান করে তারা। জবাবে শেষ দিকে লড়াইয়ের ইঙ্গিত দিয়ে ৬ উইকেটে ১৮২ রানে থামে রাজস্থান।

প্রথম বলেই বিরাট কোহলিকে বোল্ড করে ট্রেন্ট বোল্ট আইপিএলে শততম উইকেট শিকার করেন। পরের ওভারে শাহবাজ আহমেদকেও ফেরান নিউ জিল্যান্ডের পেসার। ১২ রানে ২ উইকেট হারানোর পরও বেঙ্গালুরুর চ্যালেঞ্জিং স্কোর হয় ফাফ ডু প্লেসি ও গ্লেন ম্যাক্সওয়েলের সৌজন্যে। তৃতীয় উইকেটে ১২৭ রানের জুটি গড়েন দুজন।

১৪তম ওভারে ডু প্লেসি ৬২ রানে রান আউট হন, ৩৯ বলের ইনিংসে ছিল ৮ চার ও ২ ছয়। দক্ষিণ আফ্রিকান ব্যাটারকে আউট করে মাটিতে নামায় রাজস্থান। ৪১ বলে ৫০ রানের মধ্যে ৭ উইকেট হারায় বেঙ্গালুরু। 

ডু প্লেসির বিদায়ের পরের ওভারে ম্যাক্সওয়েল থামেন ৭৭ রান করে। ৪৪ বলের ইনিংসে ছিল ৬ চার ও ৪ ছয়। দলীয় স্কোর দেড়শ ছাড়ানোর পর বিদায় নেন অস্ট্রেলিয়ান ব্যাটার। শেষ ওভারে ব্যাটিং ধসের মুখোমুখি হয়ে বেঙ্গালুরু হারায় তিন উইকেট।

বোল্টের সঙ্গে দুটি করে উইকেট পেয়েছেন সন্দীপ শর্মা। একটি করে উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন ও যুজবেন্দ্র চাহাল।

বড় লক্ষ্যে নেমে চতুর্থ বলে ওপেনার জস বাটলার বিদায় নেন ডাক মেরে। এরপর দেবদূত পাডিক্কাল ও যশস্বী জয়সাওয়ালের ৯৮ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় রাজস্থান। ১২তম ওভারে পাডিক্কালকে ৫২ রানে ফিরিয়ে গুরুত্বপূর্ণ জুটি ভেঙে দেন ডেভিড উইলি। দুই ওভার পর জয়সাওয়াল ৪৭ রানে থামেন। 

অধিনায়ক সাঞ্জু স্যামসন (২২) ও শিমরন হেটমায়ার (৩) ছিলেন বিবর্ণ, তবে ধ্রুব জুরেল একপ্রান্ত থেকে আগ্রাসী ব্যাটিংয়ে ব্যবধান কমিয়ে আনেন। শেষ ১২ বলে ৩৩ রান দরকার ছিল। ১৯তম ওভারে ১৩ রান উঠে যায়। শেষ ওভারে ২০ রানের লক্ষ্যে নেমে অশ্বিন প্রথম তিন বলের দুটিতে বাউন্ডারি মেরে ১০ রান তুলে উত্তেজনা বাড়ান। কিন্তু চতুর্থ বলে তাকে আউট করেন হার্শাল প্যাটেল (১২)।

ইম্প্যাক্ট প্লেয়ার আবদুল বাসিথ সুবিধা করতে পারেননি। প্রথম বলে সিঙ্গেল নেন। স্ট্রাইকে গিয়ে জুরেলও ১ রানের বেশি নিতে পারেননি। জয় উচ্ছ্বাসে মেতে ওঠেন কোহলিরা।

হার্শাল সর্বোচ্চ ৩ উইকেট নেন বেঙ্গালুরুর পক্ষে। ম্যাচসেরা হয়েছেন ম্যাক্সওয়েল।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি