শচীনের জন্মদিনে সিডনি ক্রিকেট গ্রাউন্ডের বিশেষ সম্মান

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৩, ১৩:৪৩আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৩:৪৭

সারা বিশ্ব সোমবার শচীন টেন্ডুলকারের ৫০তম জন্মদিন পালন করছে। ভারতীয় ব্যাটিং গ্রেটকে এই দিনে বিশেষ সম্মান জানিয়েছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক সিডনি ক্রিকেট গ্রাউন্ড। এই মাঠে শচীনের নামে একটি গেট উন্মোচন করা হয়েছে। মাস্টার ব্লাস্টারের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারার নামেও গেটের নামকরণ হয়েছে।

আইকনিক এসসিজিতে অস্ট্রেলিয়া ও নিউ সাউথ লিজেন্ড ডোনাল্ড ব্রাডম্যান, অ্যালান ডেভিডসন ও আর্থার মরিসের সঙ্গে সম্মানিত হলেন শচীন ও লারা।

২৪ এপ্রিলকে বাছাইয়ের কারণ এদিন শচীনের জন্মদিন এবং লারার প্রথম টেস্ট সেঞ্চুরির ৩০তম বার্ষিকী, যদিও ওই টেস্ট খেলা হয়েছিল ১৯৯৩ সালের জানুয়ারিতে। সিডনিতে ওই ম্যাচে ২৭৭ রান করেন উইন্ডিজ গ্রেট।

এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, মেম্বার্স প্যাভিলিয়নের অ্যাওয়ে ড্রেসিং রুম ও নোবেল ব্রাডম্যান মেসেঞ্জার স্ট্যান্ডের মাঝে অবস্থিত গেটটি, যা ব্যবহার করে সফরকারী খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেন।

শচীন এক বক্তব্যে বলেছেন, ‘ভারতের বাইরে আমার প্রিয় মাঠ ছিল সিডনি ক্রিকেট গ্রাউন্ড। ১৯৯১-৯২ এ আমার প্রথম অস্ট্রেলিয়া সফর থেকে এসসিজিতে কিছু দারুণ স্মৃতি ছিল। যে গেট ব্যবহার করে সফরকারী খেলোয়াড়রা মাঠে প্রবেশ করে, সেটার নাম আমার ও আমার ভালো বন্ধু লারার নামে করায় অনেক সম্মানিত।’

লারা বলেছেন, ‘সিডনি ক্রিকেট গ্রাউন্ডে স্বীকৃতি পেয়ে আমি সত্যিই সম্মানিত, আমি নিশ্চিত শচীনও। আমার ও আমার পরিবারের জন্য এই মাঠ অনেক বিশেষ স্মৃতি ধারণ করেছে। অস্ট্রেলিয়ায় গেলে সেখানে ঘোরা আমি সবসময় উপভোগ করি।’

২৭৭ রানের ওই ইনিংস এসসিজিতে লারার সর্বোচ্চ, ওই মাঠে চার টেস্টে সব মিলিয়ে ৩৮৪ রান করেন তিনি। সেখানে শচীনের গড় ১৫৭, পাঁচ টেস্টে তিন সেঞ্চুরিতে ৭৮৫ রান করেন। এর মধ্যে ২০০৪ সালের জানুয়ারিতে হার না মানা ২৪১ রানের অবিস্মরণীয় ইনিংস খেলেন ভারতীয় লিটল মাস্টার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধানক নির্বাহী নিক হকলির সঙ্গে গেট উন্মোচন করেন এসসিজি অ্যান্ড ভেন্যুস নিউ সাউথ ওয়েলস চেয়ারম্যান রড ম্যাকগিওচ এবং প্রধান নির্বাহী কেরি মাথের।

/এফএইচএম/
সম্পর্কিত
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের