শাহীনের মুখে শ্বশুর ডাক শুনে রেগে গেলেন আফ্রিদি!

স্পোর্টস ডেস্ক
২৪ এপ্রিল ২০২৩, ১৭:৪৩আপডেট : ২৪ এপ্রিল ২০২৩, ১৭:৪৩

দুই বছর আগেই মেয়ে আনশার সঙ্গে তারকা ক্রিকেটার শাহীন শাহ আফ্রিদির বিয়ে ঠিক করে রেখেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। গত ফেব্রুয়ারিতে একটি মসজিদে ধর্মীয় রীতিনীতি মেনে তাদের বিয়ে হয়। আনুষ্ঠানিকভাবে শহীদ আফ্রিদি এখন শাহীনের শ্বশুর। কিন্তু তাকে সবার সামনে ‘শ্বশুর’ ডাকা যাবে না বলে হুমকি দিলেন সাবেক অলরাউন্ডার। 

সামা টিভিতে এক অনুষ্ঠানে শাহীনকে শহীদ বলেন, ‘আমি এই শব্দ (শ্বশুর) তোমার মুখ থেকে আর দ্বিতীয়বার যেন না শুনি।’ কেন শাহীন তাকে শ্বশুর ডাকতে পারবেন না? আফ্রিদির ব্যাখ্যা, কিছুদিন আগে তিনিও ক্রিকেট ট্রফি জিতেছেন। লিজেন্ডস লিগ ক্রিকেটের কথা বলছেন সাবেক পাকিস্তানি অধিনায়ক, যেখানে তার দল এশিয়া লায়ন্স ৯ রানে ইন্ডিয়া মহারাজাকে হারিয়ে শিরোপা জেতে।

শাহীন জানান, পাঁচ বছর আগে পাকিস্তান সুপার লিগে আফ্রিদির বিরুদ্ধে বল করা ছিল বিশেষ কিছু। তারকা পেসার বলেন, ‘তিনি আমার রোল মডেল। আমার জন্য অনুপ্রেরণা। লালার ব্যাটিং আমি উপভোগ করেছি। তিনি আউট হলে আমি টিভি বন্ধ করে দিতাম। তিনি আমার নায়ক এবং বন্ধুর মতো।’

আফ্রিদি বলেন, শাহীন তার ছেলের মতো এবং তার পরিপক্বতা দিয়ে তাকে অবাক করেছেন। ‘আমি সবসময় আমার স্ত্রী ও মেয়ের বন্ধু ছিলাম। শাহীন আমার ছেলের মতো এবং একজন বন্ধুও। সে খুব ভালো ছেলে এবং তার অধিনায়কত্ব দিয়ে আমাকে বিস্মিত করেছে। এত অল্প বয়সে তার যে পরিপক্বতা সেটা দেখে ভালো লেগেছে।’

আফ্রিদির ঘরের সদস্য হয়ে যাবেন কোনোদিন ভাবেননি শাহীন, ‘কোনোদিন ভাবিনি আমি একজন পরিবারের সদস্য হবো। আমি যখন তার বিরুদ্ধে খেলেছিলাম, সেটা ছিল স্বপ্ন সত্যি হওয়ার মতো অনুভূতি। আমি তার উইকেট নিয়েছিলাম।’

/এফএইচএম/
সম্পর্কিত
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের