নিবন্ধনের আগেই এলপিএলের ড্রাফটে তিন বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক
২৬ এপ্রিল ২০২৩, ১৩:২৮আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১৩:২৮

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চতুর্থ আসর শুরু হচ্ছে জুলাইয়ের একেবারে শেষ দিকে। কোন দলে কে খেলবে তা নির্ধারণ হবে ৪ জুন। আর নিবন্ধন হবে ১৫ মে। তারই আগে ড্রাফটে জায়গা পাওয়া বিদেশি খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে আয়োজকরা, যেখানে ডোয়াইন ব্রাভো, কিয়েরন পোলার্ডদের মতো তারকার পাশে শোভা পাচ্ছে তিন বাংলাদেশি ক্রিকেটারের নাম।

পাঁচ দলের এই টুর্নামেন্টের ড্রাফটে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউ জিল্যান্ড, নামিবিয়া ও ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা জায়গা পেয়েছেন। বাংলাদেশ থেকে সাকিব আল হাসান, লিটন দাস ও আফিফ হোসেন আছেন তাদের মধ্যে। 

আগামী ৩০ জুলাই থেকে ২০ আগস্ট হবে এই টুর্নামেন্ট। কলম্বো ও ক্যান্ডির মাঠে শিরোপার জন্য লড়াই করবে কলম্বো, জাফনা, ক্যান্ডি, গল ও ডাম্বুলা। রাউন্ড রবিন পর্বে প্রতিটি দল একে অন্যের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে, সেরা চার দল প্লে অফে জায়গা করে নেবে। 

এলপিএলের অফিসিয়াল প্রমোটার দুবাই ভিত্তিক প্রডাকশন জায়ান্ট আইপিজির প্রতিষ্ঠাতা ও সিইও অনিল মোহন বলেছেন, ‘এই বছরের টুর্নামেন্টে দুর্দান্ত খেলোয়াড়রা আছেন। আমি নিশ্চিত তাদের কাছ থেকে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখার জন্য উন্মুখ হয়ে আছেন ভক্তরা।’

/এফএইচএম/
সম্পর্কিত
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার স্যার গ্যারি সোবার্স আর নেই
সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ
দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 
সর্বশেষ খবর
ব্রাজিলকে নিয়ে বাজিতে হেরে নৌকা বাইলেন রুনি
ব্রাজিলকে নিয়ে বাজিতে হেরে নৌকা বাইলেন রুনি
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্থগিত করলো ইরান
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্থগিত করলো ইরান
বিকালে ১০০ রাকাত নামাজ পড়ে ভালো হওয়ার অঙ্গীকার, রাতেই ইয়াবাসহ গ্রেফতার
বিকালে ১০০ রাকাত নামাজ পড়ে ভালো হওয়ার অঙ্গীকার, রাতেই ইয়াবাসহ গ্রেফতার
সোভিয়েত ও রাশিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি নির্বাচিত
সোভিয়েত ও রাশিয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি নির্বাচিত
সর্বাধিক পঠিত
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
এনবিআরের সার্ভার হ্যাক করে কোটি কোটি টাকার পণ্য খালাস, যেভাবে ধরা পড়লো পেশাদার ‘হ্যাকার’ 
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন, আলোচনায় যারা
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন